হোম বিনোদন এবার নোবেলের তৃতীয় বিয়ের কাবিন নামা ভাইরাল !
এবার নোবেলের তৃতীয় বিয়ের কাবিন নামা ভাইরাল !

এবার নোবেলের তৃতীয় বিয়ের কাবিন নামা ভাইরাল !

0
0

গান গেয়ে যতটা না আলোচনায় এসেছেন তার চেয়ে যেন বেশি সমালোচনায় মাঈনুল আহসান নোবেল। শুরুটা জাতীয় সংগীত বিতর্ক দিয়ে। এরপর আলোচনায় কথিত প্রেমিকা কর্তৃক নিজের নগ্ন ছবি ফাঁস হওয়াকে কেন্দ্র করে।

জানা যায়, গেলো বছরের সেপ্টেম্বরে চট্রগ্রামের পাঁচলাইশ থানায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগও উঠেছিলো নোবেলের বিরুদ্ধে। যদিও পরে এব্যাপারে কোন মামলা হয়নি সে সময়।

এবার নোবেলকে নিয়ে এই সকল সমালোচনার রেশ কাটতে না কাটতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ৭ মাস আগেই বিয়ে করে সংসার শুরু করেছেন নোবেল। সেই বিয়ের কাবিন নামাও প্রকাশ পেয়েছে।

৫ লাখ টাকা দেনমোহরে ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল নামের এক মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নোবেল। সেই মেহরুবা সালসাবিলকে নিয়ে রাজধানীর নিকেতন এলাকার একটি ফ্ল্যাটে থাকেন নোবেল। ওই ফ্ল্যাটে যাতায়াত আছে নোবেলের এমন একাধিক ঘনিষ্টজনও নোবেলের এই বিয়ের খবর নিশ্চিত করেছেন।

এই ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে নোবেলের এক ঘনিষ্ঠজন দাবি করেছেন, মেহরুবা সালসাবিলের সঙ্গে এটি নোবেলের তৃতীয় বিয়ে। এর আগে রিমি নামের একটি মেয়ের সঙ্গে সংসার শুরু করেছিলেন নোবেল। তবে মতের অমিল হওয়ার সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। রিমিই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয় সঙ্গেও সংসার শুরু করেছিলেন নোবেল তবে সেই সম্পর্কেও বিচ্ছেদ ঘটে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *