হোম রাজনীতি দেশে করোনায় প্রকৃত মৃত্যুর তথ্য জানালেন জোনায়েদ সাকী
দেশে করোনায় প্রকৃত মৃত্যুর তথ্য জানালেন জোনায়েদ সাকী

দেশে করোনায় প্রকৃত মৃত্যুর তথ্য জানালেন জোনায়েদ সাকী

0
0

করোনা ভাইরাসে বাংলাদেশের সার্বিক চিত্র এখন একেবারে উল্টো। প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর খবর যেনো স্বাভাবিক খবরে পরিণত হয়েছে। প্রতিদিনই ব্রিফিংয়ে সচেতন হওয়ার জন্য বলা হলেও তারপরের দিনই আরও বেশি করে আক্রান্ত হওয়ার খবর মিলছে।

এমন পরিস্থিতিতে মৃত্যুর যে তথ্য দেয়া হয়েছে তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ময়ক জোনায়েদ সাকী। বলেন, সরকার করোনায় প্রকৃত মৃত্যুর চিত্র প্রকাশ করছেনা।

বলেন, সরকার থেকে যে হিসেব দেয়া হচ্ছে আর কবরস্থানে করোনা পজিটিভ হিসেবে যে সকল মৃতদের দাফন করা হচ্ছে কিংবা শ্বশ্মানে যাদের দাহ করা হয়েছে সেই সংখ্যার মধ্যে বড় গড়মিল আছে।

তিনি মৃত্যুর তথ্য নিয়ে বলেন, কবরের হিসেব অনুযায়ী করোনা পজিটিভ নিয়ে মৃত্যু এবং তাদের কবরস্থ করার সংখ্যাই প্রায় ৮০০ জনের মতো। কিন্তু সরকারি হিসেবে অনেক কম। মোট কথা, তথ্যর অবাধ প্রবাহ জরুরি বিষয়। যা সরকার করছেনা বলে অভিযোগ করেন  এই নেতা।

জোনায়েদ সাকী আরও  বলেন, স্বাস্থ্যগত প্রস্তুতি নেয়ার দরকার ছিল যা সরকার নিতে পারে নাই। মূলত কার্যত লকডাউন দিতে পারে নাই জন্যে আজ এই অবস্থা।

বিস্তারিত দেখুন,

ফোনালাপ পর্ব ১… https://www.youtube.com/watch?v=44ZvEIUWuLA&t=1s

ফোনালাপ পর্ব ২…https://www.youtube.com/watch?v=l8yJmlQ9KfA&t=20s

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *