হোম আন্তর্জাতিক এবার করোনা প্রতিরোধে ট্রাম্পের পরামর্শে হাসলো গোটা দুনিয়া
এবার করোনা প্রতিরোধে ট্রাম্পের পরামর্শে হাসলো গোটা দুনিয়া

এবার করোনা প্রতিরোধে ট্রাম্পের পরামর্শে হাসলো গোটা দুনিয়া

27
0

এবার করোনা ভাইরাস প্রতিরোধের পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন সূর্যের আলো দিয়ে করোনা রোখা সম্ভব। প্রেসিডেন্ট একধাপ এগিয়ে বলে বসলেন শক্তিশালী আলো শরীরের মধ্যে ঢুকিয়ে দিলেই নাকি মিলবে প্রতিকার।

আমেরিকার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান জানিয়েছিলেন আমেরিকার বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন, অতিবেগুনী রশ্মির জীবাণুর উপর একটি গুরুতর প্রভাব রয়েছে। তিনি বলেছিলেন, আমরা লক্ষ্য করেছি সূর্যের এই শক্তিশালী আলো বায়ু ও সমতল পৃষ্ঠে ভাইরাস মারতে সক্ষম। তারপরই ডোনাল্ড ট্রাম্প বলে বসেন, আমি বিস্মিত যদি শরীরকে ওই শক্তিশালী আলো  দিয়ে পরিষ্কার করা যায়। ট্রাম্পের এই মন্তব্যের পরেই হাসির রোল উঠেছে গোটা দুনিয়ায়।

বিজ্ঞানী ও গবেষকদের বিদ্রুপের স্বীকার হতে হয়েছে মার্কিন এই প্রেসিডেন্টকে।  ট্রাম্প বলেছিলেন,আমি বিস্মিত যদি শরীরকে ওই শক্তিশালী আলো  দিয়ে পরিষ্কার করা যায়। শক্তিশালী আলো দিয়ে করোনা ভাইরাস দূর করা গেলে দারুণ হবে! হোয়াইট হাউসে যখন এই বিবৃতি দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন সেখানে উপস্থিত ছিলেন করোনা ভাইরাস টাস্ক ফোর্সের কার্যকর্তা ড: দেবোরাহ বির্ক্স। ট্রাস্পের এহেন বক্তব্য শুনে তিনি আশ্চর্য হয়ে যান। পরে লোকজন তাঁর সেই আশ্চর্য হয়ে যাওয়ার ছবি টুইট করে দেয়।

(27)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *