হোম আন্তর্জাতিক আশার খবর নেই, শীতেও উত্তপ্ত থাকবে লাদাখ
আশার খবর নেই, শীতেও উত্তপ্ত থাকবে লাদাখ

আশার খবর নেই, শীতেও উত্তপ্ত থাকবে লাদাখ

0
0

লাদাখে শান্তির আড়ালেই চীন-ভারতের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা, যা খুব তাড়াতাড়ি প্রশমিত হবে না বলেই ধরে নিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কর্তারা। ফলে আসছে শীতেও সীমান্তে চূড়ান্ত সতর্কতা বজায় রাখতে হবে- এমনটা ধরেই এগোচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

মস্কোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ওয়াং ই-এর মধ্যে বৈঠকের পর থেকেই টানা চার দিন প্যাংগং লেকের উত্তর দিকে ফিঙ্গার থ্রি এবং ফিঙ্গার ফোরের মধ্যবর্তী এলাকায় দু’ দেশেরই প্রায় দেড় থেকে দু’ হাজার সেনা মুখোমুখি অবস্থানে রয়েছে। শনিবার রাতেও যা বদলায়নি।

নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, আপাতত স্থিতাবস্থা বজায় রাখা হচ্ছে৷ দুই বাহিনীর লোকাল কমান্ডারের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যাতে উত্তেজনা আর না বাড়ে।

ইতিমধ্যেই প্রচণ্ড ঠাণ্ডায় যাতে সেনা জওয়ানদের অসুবিধা না হয়, সেজন্য বিশেষ ধরনের তাঁবু-সহ সাজসরঞ্জাম পাঠানো শুরু হয়েছে লাদাখে। নভেম্বর- ডিসেম্বর মাসে লাদাখে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিসেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। যে বিশেষ ধরনের তাঁবু পাঠানো হয়েছে, তার মধ্যে একসঙ্গে ৮ থেকে১০ জন সেনা থাকতে পারবেন।

এছাড়াও পাশাপাশি প্রচণ্ড ঠাণ্ডা থেকে বাহিনীর সদস্যদের রক্ষা করতে বিশেষ ধরনের জুতা এবং পোশাক কিনেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই ধরনের পোশাক এবং সরঞ্জামই সিয়াচেনে মোতায়েন করা সেনাদের জন্য ব্যবহার করা হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *