হোম বিনোদন আজ সৃজিত-মিথিলা’র বিয়ে হচ্ছে হিন্দু রীতিতেই…
আজ সৃজিত-মিথিলা’র বিয়ে হচ্ছে হিন্দু রীতিতেই…

আজ সৃজিত-মিথিলা’র বিয়ে হচ্ছে হিন্দু রীতিতেই…

359
0
1

ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আর বাংলাদেশের অভিনেত্রী-মডেল রাফিয়াত রশিদ মিথিলা আজ আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন তারা। তাদের প্রেমপর্ব চলেছে বছরখানেক ধরে। শুধু তাই, মিথিলা কোলকাতায় অবস্থানকালে সৃজিতের সঙ্গে লিভ টুগেদারও করেছেন বলে জানিয়েছেন দুই পরিবারের সদস্যরা।

সৃজিত-মিথিলা সাত পাকে বাঁধা পড়ছেন কবে, তা নিয়ে জল্পনার কোনও শেষ ছিল না । আজ সন্ধ্যায় রেজিস্ট্রি করেই একে অন্যের সঙ্গে সারাজীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছেন সৃজিত। বিয়ের সকল আনুষ্ঠানিকতা হবে হিন্দু ধর্মের রীতিতে। মিথিলার বাবা-মা, পরিবারের লোকজন গিয়েছেন কোলকাতায় । সৃজিতের মা, দিদি উপিস্থিত থাকছেন বিয়েতে। আর মিথিলার মেয়ে আয়রাও থাকছে এ অনুষ্ঠানে । এছাড়াও উপস্থিত থাকছেন সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া।

জানা গেছে, বিয়েতে সৃজিত পরবেন পাজামা, পাঞ্জাবি, জহরকোট। মিথিলা পরবেন লাল জামদানি।

রেজিস্ট্রি ম্যারেজের পর টলিউডের সকল অতিথিদের নিয়ে বিশেষ পার্টি হবে। আজ মুখোপাধ্যায় বাড়িতে খাওয়া দাওয়া শুরু দুপুর থেকে। খাঁটি বাঙালি রান্না। সন্ধ্যায় বিরিয়ানি হবে। খোঁজ নিয়ে জানা গেল জামাইয়ের জন্য দু’ কেজি ওজনের চারটি ইলিশ এসেছে পদ্মা থেকে।

সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। অন্যদিকে সৃজিত এখনো অবিবাহিত।

সম্প্রতি মিথিলা এবং ফাহমি’র গোপন সম্পর্কের ছবি ফাঁস হলে তুমুল ঝড় উঠে নেট দুনিয়ায়।

(359)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *