হোম আন্তর্জাতিক অষ্ট্রেলিয়ায় ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত
অষ্ট্রেলিয়ায় ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত

অষ্ট্রেলিয়ায় ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত

25
0

অতিরিক্ত পানি ও খাদ্য সাবাড় করার কারণে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের ১০ হাজারেরও বেশি উটকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত বাস্তবায়ন করা শুরু হয়েছে।

ওই হত্যাযজ্ঞের প্রথমদিনে বৃহস্পতিবার দেড় হাজার উটকে প্রশিক্ষিত স্নাইপার দিয়ে আকাশ থেকে (হেলিকপ্টার থেকে) গুলি করে মারা হয়েছে। আদিবাসীদেরকে বাঁচাতে উটগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক আদিবাসী নেতার কাছ থেকে এ বিষয়ে আদেশ আসার পর উটগুলো মারার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দক্ষিণ অস্ট্রেলিয়ার আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা ল্যান্ডস (এওয়াইপি) এলাকায় এই হত্যাযজ্ঞ চলছে। ওই এলাকায় ২,৩০০ জন আদিবাসীর বাস রয়েছে। উট হত্যা করার কারণ হিসেবে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ওই এলাকা প্রচণ্ড খরাপ্রবণ। সেখানে স্বাভাবিকভাবেই খাদ্য ও পানির সংকট থাকে। আর এবার পুরো অস্ট্রেলিয়াজুড়ে ব্যাপক দাবানলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এমতাবস্থায় উটগুলো প্রচুর পরিমাণে পানি পান করায় সেই সংকট আরও মারাত্মক রূপ নিয়েছে।

(25)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *