হোম অনুসন্ধান

অনুসন্ধান

হাজী সেলিমের ছেলের ব্যক্তিগত সহকারীও গ্রেফতার

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফানের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দীপুকেও (৪৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  এবি সিদ্দিক দিপু মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। আজ (২৭ অক্টোবর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার দুপুর ১২টা থেকে হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর...বিস্তারিত

এমপি হাজী সেলিমের ছেলে এরফানের ১ বছরের কারাদণ্ড

অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে এমপি হাজী সেলিমের ছেলে এরফান সেলিমকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় অস্ত্র ও মাদকের দুই মামলায় ৬ মাস করে মোট ১ বছরের সাজা দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, আরও দুটি মামলা...বিস্তারিত

ধামরাইয়ের ইটভাটাগুলোতে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশ পরিচয়ে ছিনতাই

1 ঢাকার ধামরাই কালাপুরের বাটুলিয়া এলাকায় পরপর ৩ টি ইট ভাটায় ডাকাতি এবং দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাত ২টা থেকে ভোর পর্যন্ত সময়ে উপজেলার বাটুলিয়া এলাকায় স্থাপিত জেলা পরিষদের সদস্য মাহাতাব আলম ও আনিছুর রহমান খান বাবু’র এম এস বি, শামিম ও আরিফুলের এম বি এবং ফরহাদ এর এম এফ বি নামের তিনটি ইটভাটায় এই...বিস্তারিত

৬ ঘণ্টার অভিযানে হাজী সেলিমের বাসা থেকে যা মিললো…

ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাব। র‌্যাবের ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে অবৈধভাবে মজুত মদ, অস্ত্রসহ বিপুল পরিমাণ ওয়াকিটকি, ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবদাস লেনে ওই বাড়িটি ঘেরাও করে অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অভিযানের নেতৃত্বে দিচ্ছেন। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত...বিস্তারিত

শিক্ষক-ছাত্রী অজানার উদ্দেশ্যে; শাহজাদপুরে চাঞ্চল্য !

শাহজাদপুর রংধনু ডিজিটাল স্কুলের ৫৫ বছর বয়সী চেয়ারম্যান রেজাউল করিম স্বপন এবং তারই ছাত্রী অষ্টাদশী সুমাইয়া আক্তার সুমি। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের রুপপুর থানার ঘাট এলাকার মিজানুর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার সুমি রংধনু ডিজিটাল স্কুলে পড়ালেখা কালীন উক্ত স্কুলের চেয়ারম্যান রেজাউল করিম স্বপনের (৫৫) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। অবশেষে তারা পাড়িও জমান অজানার উদ্দেশ্যে।...বিস্তারিত

অস্ত্র দেখিয়ে ধর্ষণ; ছাত্রলীগ নেতা আটক !

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সুমন (৩২) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কিশোরী (১৬)-কে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বসতঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে ওই কিশোরীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা সুমন। এ ব্যাপারে বাদী হয়ে গতকাল শনিবার (২৪ অক্টোবর) ধর্ষক সুমনকে আসামি করে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন...বিস্তারিত

গাজীপুরে এক মাসে ৪ ধর্ষণ !

ধর্ষণ কি আসলেই বেড়েছে ! নাকি ধর্ষণের যে খবরগুলো আগে ধামাচাপা পরতো, তার সুযোগ এখন নিঃশেষ হয়ে গিয়েছে বিধায়, প্রতিনিয়ত ধর্ষণের খবর সামনে চলে আসছে ? এক জেলায় মাসে ৪টি ধর্ষণের ঘটনা, সাথে বেড়িয়ে এসেছে ধামাচাপা পরে থাকা ধর্ষনের আরো ২টি ঘটনা। গাজীপুরে সহকর্মীকে খুঁটির সাথে বেঁধে পোষাক কর্মীকে দল বেঁধে ধর্ষণ (২১/১০/২০২০), বাবাকে বাইরে...বিস্তারিত

খুলনায় পাটকল শ্রমিককে পিটিয়ে হত্যা !

খুলনার দিঘলিয়া উপজেলায় মন্ডল জুট মিলে রাজন (২০) নামে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাজন দিঘলিয়ার চন্দনীমহল ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইউসুফ মোল্যার ছেলে। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে মন্ডল মিলের অভ্যন্তরের তুচ্ছ...বিস্তারিত

বিদেশফেরত ৮৩ জনের বিরুদ্ধে ৫৪ ধারার কার্যক্রম স্থগিত

হাইকোর্ট সম্প্রতি ৮৩ জন ভিয়েতনাম ও কাতার ফেরত বাংলাদেশির বিরুদ্ধে ৫৪ ধারার চলমান তদন্ত কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেছেন। ভিয়েতনাম ফেরত রহমান নামের এক প্রবাসীর করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রহমান নামের প্রবাসীর আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও...বিস্তারিত

চার বাংলাদেশিকে বিএসএফ’র অমানুষিক নির্যাতন !

রাজশাহী পবা উপজেলায় সীমান্ত থেকে চার জেলেকে ধরে নিয়ে নির্যাতন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নির্যাতনের শিকার জেলেদের বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক হবে। তাদের শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের শিকার জেলেরা হলেন- পবা...বিস্তারিত

যেভাবে কারসাজি করে ছড়ানো হচ্ছে নগ্ন ছবি !

বিবিসির এক খবরে বলা হয়েছে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারীদের পোশাক খুলে নেয়া হয়েছে। যাদের এভাবে টার্গেট করা হয়েছে, তার মধ্যে কিছু আছে অপ্রাপ্ত বয়স্ক। গোয়েন্দা বিষয়ক কোম্পানি সেনসিটি এসব তথ্য ধরে ফেলেছে বলে খবরে বলা হয়েছে। কিন্তু নারীদের পোশাক খুলে এভাবে নগ্ন করছে যারা, তারা একে নিতান্তই একটি বিনোদন হিসেবে আখ্যায়িত...বিস্তারিত

গাজীপুর পাসপোর্ট অফিসে চলছে সেবার নামে ঘুষ বাণিজ্য !

ঘুষ বাণিজ্যের অন্যতম মার্কেটে পরিণত হয়েছে গাজীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস। যেখানে সেবার নামে চলছে অবাধে ঘুষ বাণিজ্য। কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকার দরুন জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। জানা যায়, গাজীপুর পাসপোর্ট অফিসে নানাভাবে ঘুষ আদায় করা হয়। নতুন সহকারী পরিচালক মোরাদ চৌধুরীর যোগদানের পরেও পাল্টায়নি এর চিত্র। বরং পাসপোর্ট অফিসকে ঘিরে রয়েছে একদল দালাল চক্র।...বিস্তারিত

ভিডিও ধারণ করে ধর্ষণচেষ্টা; আটক একজন

সহপাঠীকে ধর্ষণচেষ্টা ও ভিডিও ধারণের ঘটনায় বরগুনার পাথরঘাটা উপজেলায় দুই স্কুলছাত্রের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও অপরজন পলাতক রয়েছে। গত শনিবার রাতে ঘটনাটি ঘটার পর গতকাল সোমবার ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি আইনে মামলা দুটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা। জানা গেছে, গতকাল সোমবার কাজের কারণে ঘরের বাইরে ছিলেন ধর্ষণচেষ্টার শিকার...বিস্তারিত

৪ শিশুকে যৌন নিপীড়নের দায়ে শিক্ষক আটক

চার মেয়ে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জয়পুরহাটে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুর রশিদ (৪৬) ওই গ্রামের নয়ামদ্দিনের ছেলে। সদর উপজেলার মুজাহিদপুর গ্রামে মুজাহিদপুর নুরানী মাদ্রাসায় এ নিপীড়নের ঘটনা ঘটে। নিপীড়নের শিকার হওয়া শিশুদের একজনের বাবা রোববার রাতে বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত শিক্ষক রশিদকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে...বিস্তারিত

৩ বন্ধু মিলে ধর্ষণ; ফাঁসির দাবিতে সড়ক অবরোধ !

10 গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে (১৫ অক্টোবর) এক তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গাজীপুরের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সকাল ১০টা হতে গাজীপুরের শিববাড়ী মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তাদের পক্ষ থেকে একটিই দাবি জানানো হয়েছে তা হলো ধর্ষণ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার...বিস্তারিত

দাফনের সময় নড়ে উঠলো নবজাতক !

1 শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে এক নবজাতকের জন্ম দেন শাহিনুর নামের এক নারী। জন্মের পরপরই ঐ নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে একটি প্যাকেটে ভরে শাহিনুরের স্বামী ইয়াসিনের কাছে হস্তান্তর করে চিকিৎসক জানান সন্তানটি মৃত অবস্থায় জন্ম নিয়েছে। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় নবজাতককে দাফনের জন্য নিয়ে যাওয়ার সময়। ইয়াসিন বসিলা কবরস্থানে দাফনের জন্য দিতে...বিস্তারিত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মাহবুবুর রহমানের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমান গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয়  কারাগারে মারা গেছেন। শুক্রবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মাহবুবুর রহমান টাঙ্গাইলের মির্জাপুর থানার রাইনহাটি এলাকার মৃত আবদুল ওয়াদুদের ছেলে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি...বিস্তারিত

এবার ৩ বন্ধু মিলে ধর্ষণ করলো এক তরুণীকে !

6 গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের চতর বাজার এলাকায় গতকাল (১৫ অক্টোবর) এক মেয়েকে ৩ জন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। নাইম, আনন্দ এবং রানা তিন বন্ধু। মেয়েটির সঙ্গে নাইমের প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা যায়। গতকাল মেয়েটিকে নাঈম ডেকে নিয়ে আসে তার এলাকায় এবং নিকটস্থ নির্জন স্থানে নিয়ে ৩ বন্ধু মিলে মেয়েটিকে জোড় করে ধর্ষণ...বিস্তারিত

রহস্যজনক মৃত্যু; একই পরিবারে ৪ জনের গলাকাটা লাশ !

একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)। এ ঘটনায় শাহিনুরের চার মাস বয়সী অপর সন্তান...বিস্তারিত

গণপিটুনিতে নিহত রায়হানের লাশ কবর থেকে তোলার নির্দেশ

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে গণপিটুনিতে মারা যাওয়া যুবক রায়হান উদ্দিনের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার আদালত এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে রায়হান উদ্দিনের লাশের পুনঃময়নাতদন্তের আবেদন জানানো হয়।...বিস্তারিত