fbpx
হোম বিনোদন

বিনোদন

নায়ক হয়ে আকাশে নয় মাটিতেই হাঁটি: চিত্রনায়ক আলমগীর

পুরো নাম মহিউদ্দীন আহমেদ আলমগীর। আগাগোড়াই সিনেমার মানুষ। এ মাধ্যমকে ভালোবেসেই কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ৪৮ বছর। পাঁচ দশকের দ্বারপ্রান্তে তার সিনেমা ক্যারিয়ার। পেশাদার অভিনেতা হিসেবে যাত্রা শুরুর পর থেকে এখনও পর্যন্ত সিনেমাসহ সাধারণ মানুষের বিপদে-আপদেও পাশে দাঁড়িয়েছেন। এজন্য কখনও তিনি হয়ে উঠেছেন মহানায়ক, কখনও অভিভাবক, আবার কখনও একজন সুপারস্টার। অথচ বিশেষণগুলো তাকে খুব বেশি পুলকিত...বিস্তারিত

করোনায় বাউলদের কষ্টের কথা বললেন শফি মণ্ডল

বাউলরা গান করে জীবন বাঁচায়, সংসার চালায়। গান বন্ধ। আয়ের পথও বন্ধ। অথচ হাত বাড়াতেও পারছে না। যেন ধুঁকে ধুঁকে মরছেন বাউলরা। বলছিলেন বিশিষ্ট বাউল ও লালনশিল্পী শফি মণ্ডল। করোনার প্রভাব এবং বাউলদের দুঃখবোধ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। শফি মণ্ডল বলেন, মানুষের সঙ্গে মিশে গিয়ে আনন্দ দিয়ে বাউলরা জীবন ধারণ করে। অনেকে এটিকেই পেশা...বিস্তারিত

আমি তোমাকে মেরেই ফেলবো: বাবরকে সানিয়া মির্জার হুমকি

ইনস্টাগ্রামে পাকিস্তান দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে মেরে ফেলার হুমকি দিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। বলেন, ‘আমি তোমাকে মেরেই ফেলব’। শোয়েব মালিকের বাড়িতে গেলে আপ্যায়ন মিলবে না বলে হুঁশিয়ারি দেন সানিয়া। যদিও এসব হুমকির কোনোটাই সিরিয়াস নয়। সম্প্রতি বাবর আজমের এক মন্তব্যের জেরে এমন হাস্যরসে পূর্ণ হুমকি দিয়েছেন মালিকপত্নী। এর কারণ পাক স্পিনার শোয়েব...বিস্তারিত

বাবা দিবসে ববিতা যা চাইলেন

শুধু বাবা দিবস এলেই যে আব্বাকে মনে পড়ে আমার কাছে বিষয়টি কিন্তু এমন নয়। আমার জীবনজুড়ে জড়িয়ে আছেন আমার আব্বা। সবাই বলেন, আমি নাকি আমার আব্বার আদর্শে বেড়ে উঠেছি; কিন্তু আদৌ কি আমি আব্বার আদর্শে বেড়ে উঠতে পেরেছি ? এটি আমার নিজের কাছেই নিজের প্রশ্ন। আমার বিয়ের মাত্র চার মাস পরই আমার আব্বা এএসএম নিজাম...বিস্তারিত

অভিনয় ছাড়লেন এ্যানি খান, সময় কাটাবেন ধর্মীয় কাজে

দীর্ঘ ২৩ বছরের মিডিয়া ক্যারিয়ারের পাঠ শেষ করতে চলেছেন এ্যানি খান। একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে বাকি জীবন কাটানোর পরিকল্পনা নিয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী এ্যানি খান।। শনিবার গণমাধ্যমকে নিজের অভিনয় ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‌গত বছর থেকে মিডিয়া ছাড়ার পরিকল্পনা করছি, চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি...বিস্তারিত

এবার সুশান্তকে নিয়ে মুখ খুললেন সালমান খান

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নানা প্রশ্ন উঠেছে, সেই সঙ্গে উঠছে অভিযোগও। অভিযুক্তদের তালিকায় রয়েছেন ‘বলিউডের ভাইজান’ সালমান খানের নাম। তার বিরুদ্ধে একাধিক অভিনেতার ক্যারিয়ার নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া সালমানের বিরুদ্ধে মামলাও হয়েছে। গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাসায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর সেই প্রসঙ্গে...বিস্তারিত

এবার অনন্ত জলিলের নতুন ছবিতে চুক্তি করলেন হিরো আলম

চিত্রনায়ক মামনুল হাসান ইমন ও আলোচিত হিরো আলমকে নিয়ে নাম ঠিক না হওয়া নতুন একটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সিনেমাটির শুটিং শুরু হবে। এমন তথ্য নিশ্চিত করেছেন অনন্ত জলিল। তিনি জানিয়েছেন, গেলো বৃহস্পতিবার (১৮ জুন) আমার অফিসে ইমন এবং হিরো আলমের সঙ্গে বসেছিলাম।...বিস্তারিত

ইউটিউবে উন্মুক্ত হয়েছে মিউজিক্যাল ফিল্ম হেল দ্য ওয়ার্ল্ড

ইউটিউবে উন্মুক্ত হয়েছে মিউজিক্যাল ফিল্ম হেল দ্য ওয়ার্ল্ড । বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীদের যৌথ অংশগ্রহণে এটি নির্মিত হয়েছে। এটি প্রকাশ করেছে কোলকাতার থার্ড আই ফিল্মস্ নামের একটি প্রযোজনা সংস্থা । সংস্থাটি থেকে জানানো হয়েছে, বর্তমান এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী একটু শান্তির নিঃশ্বাস নিতে চায়। একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চায়। পৃথিবীর প্রান্তে প্রান্তে জেগে উঠেছে মানবতার...বিস্তারিত

সঙ্গীত পরিচালক তাপস ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

গানের জগতে প্রথম করোনা আক্রান্তের খবর মিলল। গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী ফারজানা মুন্নীও করোনায় আক্রান্ত। তারা দুজনেই এখন নিজেদের বাসায় আইসোলেশনে আছেন। বুধবার দুপুরে জানালেন ফারজানা মুন্নী। জানালেন, পাঁচ দিন ধরে তার জ্বর। ব্যথাও ছিল। স্বামী তাপসেরও সর্দি-কাশি ছিল। শুরুতে বিষয়টি নিয়ে খুব একটা...বিস্তারিত

ওয়েব সিরিজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: তথ্যমন্ত্রী

কোনওভাবেই এ ধরনের আপত্তিকর বা পর্নোগ্রাফির মতো কোনও কনটেন্ট আপলোড করা সমীচিন নয়।  এটি ২০১২ সালে প্রণীত ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। যারা এগুলো করেন তাদের গ্রেফতার করা যাবে এবং সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড -এটি ভিডিও পর্নোগ্রাফি আইনে বলা আছে। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ...বিস্তারিত

করোনার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যে ৩ তারকা

করোনা ভাইরাসের এই সময়ে বিভিন্ন দেশের একাধিক জনপ্রিয় মডেল, তারকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু ইসলাম গ্রহণ করেই তারা ক্ষান্ত হননি, গর্বের সঙ্গে তা তারা জানিয়েছেন বিশ্ববাসীকে। ইসলাম গ্রহণকারীদের অনেকেই  জীবনের প্রথম ইফতার, রমযানের অনুভূতিও গণমাধ্যমে প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম তানাশা দোনা বারবিয়ারি অকেচ। মুসলিম হওয়ার পর নিজের নাম রেখেছেন আয়েশা। তিনি কেনিয়ার জনপ্রিয়...বিস্তারিত

সুশান্তকে খুন করার অনেক কারণ জানালেন কঙ্গনা রানাওয়াত

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি বললেন অভিনেতা কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলিউড কুইন বলেন, সুশান্তকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। কঙ্গনা তার ভিডিওতে বলেন, সুশান্তের মৃত্যু আমার মনকে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, অনেকে যুক্তি দেখিয়েছে, সুশান্ত মানসিকভাবে দুর্বল ছিল ও অবসাদে ভুগছিল। কিন্তু আমি এটি বিশ্বাস করতে পারি না। কেননা যে...বিস্তারিত

ইসলামের জন্য মডেলিং ছেড়ে দিলেন সুজানা জাফর

…’ছোটবেলা থেকেই নামাজ আদায় করতাম, কোরআন পড়তাম। এটা হয়তো অনেকের অজানা ছিল। করোনায় গত তিনমাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন, হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে কাজের উদ্দীপনা আসছে না। গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে...বিস্তারিত

ওয়েব সিরিজে অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে আইনি নোটিশ

দেশের বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পরিবেশিত সিনেমা এবং ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল দৃশ্য ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে বা সম্প্রচার বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ আজ রবিবার (১৪ জুন) ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন। তথ্য ও স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান ও পরিচালক, পুলিশের আইজি এবং সিআইডি’র সাইবার পুলিশ...বিস্তারিত

ধর্ম প্রতিমন্ত্রীও করোনায় আক্রান্ত ছিলেন

সদ্যপ্রয়াত ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ রবিবার (১৪ জুন) সকালে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন। এর মধ্য দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে তালিকাভুক্ত হলেন যিনি প্রথম ভাইরাস সংক্রমণে মৃত্যুবরণ করলেন। এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর...বিস্তারিত

ওয়েব সিরিজের নামে যৌনতা প্রদর্শনের ভয়াবহ থাবা এখন বাংলাদেশে

ওয়েব সিরিজ নির্মাণের প্রবণতা বর্তমান সময়ে বাড়ছে। বাড়ছে উদ্দেশ্য প্রণোদিত যৌনতা প্রদর্শন। কারণ এতে নেই সেন্সরে কাটাকাটি। নেই নির্দেশনা। ফলে একদল নির্মাতা শ্রেণি ওয়েব সিরিজের নামে নগ্নতা ফুটিয়ে তুলছেন, সামাজিকতার মাত্রা ছাড়িয়ে নির্মাণ করে ফেলছেন সেমিপর্নো। মূলধারার অভিনয়শিল্পীরাও যৌনতা প্রদর্শন করে যাচ্ছেন। এতদিন যেসব তারকাকে দেখা গেছে শালীন, নম্র তারা এখন যৌন সুড়সুড়ি দেওয়া দৃশ্যে...বিস্তারিত

করোনা যুদ্ধে জয়ী হলেন সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।  টানা ১১ দিন এই ভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন অবশেষে। এর আগে ঠান্ডা ও জ্বর নিেয়ে হাসপাতালে ভর্তি হন সুজেয় শ্যাম। পর পর দুবার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ হওয়ার পর বাসায়...বিস্তারিত

এবার হিরো আলমকে কেন্দ্র করে চটেছেন আনোয়ারা

মায়ের চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে তিনি চলচ্চিত্রে পরিচিত এবং শ্রদ্ধার পাত্র, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা। ঘটনার সূত্রপাত চিত্রনায়িকা মুক্তির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। মুক্তি জায়েদ খান ও হিরো আলমকে নিয়ে একটা পোস্টে লিখেছেন: সব শিল্পীকেই সব শিল্পীর সম্মান দেয়া উচিত। সে ছোট শিল্পী হোক আর বড়। এই পোস্টের কমেন্টস-এ আন্না মিথ্যাচার করেছেন বলে...বিস্তারিত

রানু মন্ডল এখন না খেয়ে দিন কাটাচ্ছে

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগ মাধ্যমে আলোচিত হন তিনি। বাকিটা যেন কোনো সিনেমার গল্প ! বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন রানু মন্ডল। পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে যে রানুর বসবাস ছিল পরবর্তী সময়ে তিনি সুযোগ পান বলিউডে। হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দিয়ে খ্যাতি...বিস্তারিত

ক্যামেরায় নগ্ন হয়ে করোনা তহবিল গঠন করবেন জেনিফার অ্যানিস্টন

শুধুমাত্র শরীরের ক্যারিশমা দেখাতেই ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। দু-বছর আগে তাঁর শরীর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। হলিউডের সেই অভিনেত্রী-পরিচালক-প্রযোজক আবার নগ্ন হলেন সম্পূর্ণ ভিন্ন, মহত্‍‌ এক উদ্দেশ্যে। কোভিড-১৯ তহবিলর অর্থ জোগাড়ে নিজের নগ্ন ছবি নিলামে তোলার সম্মতি দিলেন পঞ্চাশ-ঊর্ধ্ব অভিনেত্রী। ইনস্টাগ্রামে জেনিফার জানিয়েছেন, একটি সংগঠনের মাধ্যমে তাঁর নগ্ন ছবি কয়েক দিনের মধ্যেই নিলামে...বিস্তারিত