হোম বিনোদন ইসলামের জন্য মডেলিং ছেড়ে দিলেন সুজানা জাফর
ইসলামের জন্য মডেলিং ছেড়ে দিলেন সুজানা জাফর

ইসলামের জন্য মডেলিং ছেড়ে দিলেন সুজানা জাফর

0
0
21

…’ছোটবেলা থেকেই নামাজ আদায় করতাম, কোরআন পড়তাম। এটা হয়তো অনেকের অজানা ছিল। করোনায় গত তিনমাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন, হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে কাজের উদ্দীপনা আসছে না। গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি বেশি শান্তি পেয়েছি, যা আগে কখনই পাইনি। এ কারণে আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। ‘

কথাগুলো বলেছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর । এই করোনাকালে নিজের উপলব্ধি থেকে তিনি ১৬ বছরের শোবিজে পথচলার ইতি টানলেন। এতদিন মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করেও এভাবে বলে-কয়ে প্রস্থান নেওয়া যায়, সেটা জানা গেল তার মুখেই। দুবাই থেকে গণমাধ্যমকে সুজানা জানালেন, তিনি মিডিয়াতে আর কাজ করবেন না। এখনই মিডিয়া থেকে বিদায় নেওয়ার উত্তম সময়।

সুজানা এখন বুটিক্স ব্যবসার সঙ্গে যুক্ত । এছাড়া  সমাজের ছিন্নমূল মানুষের জন্য কাজ করছেন । তিনি আরো বলেন, গত তিন বছরে দু’একটি কাজ করতে গিয়ে দেখেছি, মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথমদিকে কাজের যেমন পরিবেশ ছিল এখন তেমনটা পাইনি। আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না।

কণ্ঠশিল্পী হৃদয় খানের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। বছর খানের সম্পর্কের পর তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে ।

আজ এই মডেল ও অভিনেত্রীর জন্মদিন।

(0)

21

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *