fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিশ্ববিদ্যালয়ে বিএ পাশ উপাচার্য নিয়োগ দিল তালেবান

কাবুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সহশিক্ষা বাতিলের পরে এবার উপাচার্য বদল। বিশিষ্ট শিক্ষাবিদ ও পিএইচডি ডিগ্রিধারী মোহাম্মদ ওসমান বাবুরিকে বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদ থেকে বরখাস্ত করে বুধবার তালেবান ঘনিষ্ঠ মোহাম্মদ আশরাফ ঘাইরতকে বসানো হয়েছে যিনি বিএ পাশ। প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সহযোগী অধ্যাপক ও অধ্যাপক মিলে কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষক পদত্যাগ করেছেন। সেই তালিকায়...বিস্তারিত

‘মানুষ হত্যা করবেন না’, আফগান প্রতিরক্ষামন্ত্রী

তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব ব্যক্তিগত আক্রোশ মেটানোর ব্যাপারে এই গোষ্ঠীর সদস্যদের হুশিয়ার করে দিয়েছেন। বৃহস্পতিবার কাবুলে তিনি ঘোষণা করেছেন, আফগান জনগণের ওপর আক্রোশ মেটানোর খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো আফগানকে হত্যা করা যাবে না। খবর পাকিস্তানভিত্তিক গণমাধ্যম উর্দুপয়েন্টডটকমের। আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানের নাগরিকদের তালেবান সাধারণ ক্ষমা করে দিয়েছে। কাজেই কোনো তালেবান সদস্য...বিস্তারিত

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

ইসরাইলের সেনাবাহিনী মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে। ইসরাইলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হেবরনের এ ইব্রাহিমি মসজিদকে (আল-খলিল মসজিদ) মুসলিমদের জন্য বন্ধ করে দেয়া হয়। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। হেবরনের এ ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হাফতি আবু স্নেইনা বলেন, ইসরাইলি সেনাবাহিনী হেবরনের এ...বিস্তারিত

আফগানদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ: প্রেসিডেন্ট এরদোয়ান

আফগান শরণার্থীদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদায়ান। বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়াকালে তিনি এ কথা বলেন। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীর দেশ তুরস্ক। দেশটিতে প্রায় চার মিলিয়ন শরণার্থী রয়েছে, অধিকাংশই সিরিয়ান। তাই সতর্ক করে দিয়ে বলেছে, আফগানিস্তান থেকে তারা আর কোনো শরণার্থী গ্রহণ করবে...বিস্তারিত

নিউ ইয়র্ক টাইমস ও নিজের ভাতিজির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

২০১৮ সালে প্রকাশিত এক প্রতিবেদনের জন্য সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং নিজের ভাতিজির বিরুদ্ধে মামলা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের একটি আদালতে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে এ মামলা দায়ের করেন। ওই নিবন্ধে ট্রাম্পের ‘সন্দেহজনক ট্যাক্স জালিয়াতির’ কথা বলা হয়। নিউ ইয়র্কে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, গোপন নথিপত্র পেতে ম্যারি...বিস্তারিত

আবারও তালেবানের সমর্থনে বোরকা পরে মিছিল

আফগানিস্তানের বাদগিস প্রদেশের রাজধানী কালা নু শহরে তালেবানের সমর্থনে একদল নারী মিছিল করেছেন। নারী অধিকার রক্ষা করার দাবিতে দেশটির রাজধানী কাবুলসহ আরো কিছু শহরে যখন প্রায়ই নারীদের বিক্ষোভ মিছিল হচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সেসব মিছিলের ছবি প্রকাশিত হচ্ছে তখন তালেবানের সমর্থনে এ মিছিল হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখা যাচ্ছে বোরকায় আপাদমস্তক ঢেকে...বিস্তারিত

ফিলিস্তিনিরা মাহমুদ আব্বাসের পদত্যাগ চায়

অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মধ্যে সম্প্রতি চালানো এক জরিপে দেখা গেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট পদ থেকে ৭৮ ভাগ ফিলিস্তিনিই মাহমুদ আব্বাসের অপসারন চান। মঙ্গলবার রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি থিংক ট্যাংক প্যালেস্টেনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ (পিসিপিএসআর) এই জরিপ প্রকাশ করেছে। পিসিপিএসআর জানায়, চলতি বছরের ১৫-১৮ সেপ্টেম্বর নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ফিলিস্তিনিদের...বিস্তারিত

বছরে ৭০ লাখ মানুষের মৃত্য বায়ু দূষণে

বায়ুদূষণে বছরে ৭০ লাখ মানুষের মৃত্য হয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার এয়ার কোয়ালিটি গাইডলাইনস বিষয়ক এক প্রতিবেদনে সংস্থাটি এই তথ্য জানিয়েছে। বায়ুদূষণ প্রতিরোধ করতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। নয়তো আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি বলে জানানো হয়। মানুষের স্বাস্থ্যের জন্য অন্যতম পরিবেশগত হুমকি বায়ুদূষণ। সমস্যাটি সমাধানে বিশ্বজুড়ে বায়ুর মান উন্নত...বিস্তারিত

তালেবান জাতিসংঘে রাষ্ট্রদূত দিল

গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান নিউ ইয়র্কে জাতিসংঘের চলমান সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার অনুমতি চেয়েছে। কট্টরপন্থী এ গোষ্ঠী কাতারের রাজধানী দোহায় অবস্থিত তাদের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীনকে জাতিসংঘে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নও দিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স দেখেছে বলে তাদের প্রতিবেদনে জানানো হয়েছে। সোমবার...বিস্তারিত

তুরস্ক-আজারবাইজান যৌথ সামরিক মহড়া

তুরস্ক ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সোমবার উভয় দেশের সেনাবাহিনী আজারবাইজানের স্বায়ত্তশাসিত অঞ্চল নাকচিভানে এই মহড়া শুরু করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। এর আগে গত জুনের শেষ সপ্তাহেও যৌথ মহড়ায় অংশ নেয় দেশ দুটি। মহড়ায় উভয় দেশের সেনাবাহিনীর ৬০০ সদস্য-কর্মকর্তা অংশ নিয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে— আজারবাইজান ও...বিস্তারিত

তালেবান জাতিসংঘের অধিবেশনে কথা বলতে চায়

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে কথা বলার অনুরোধ জানিয়েছে তালেবান। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সোমবার এক চিঠিতে এ অনুরোধ জানান। তালেবানের অনুরোধের পর জাতিসংঘ বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, তালেবান জাতিসংঘে কথা বলার জন্য এরই মধ্যে তাদের মুখপাত্র সুহাইল শাহীনকে মনোনীত করেছে। যিনি...বিস্তারিত

বিশ্বজুড়ে সমস্যার সমাধান হিসেবে মার্কিন বাহিনীকে ব্যবহার করা উচিত নয়

আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে আবারও সাফাই গাইলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, গণতান্ত্রিক-বিরোধী ব্যবস্থার বৈশ্বিক চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করতে মার্কিন নীতির অগ্রগতির জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন জো বাইডেন। সেখানেই তিনি এসব কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জো বাইডেন...বিস্তারিত

নারীদের শিক্ষা থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে নারীদের শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তালেবান সরকারকে পাকিস্তানের স্বীকৃতি পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। তিনি তালেবান নেতৃত্বকে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারকে সম্মান করার আহ্বান জানান। ইমরান খান আরও বলেন, আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া...বিস্তারিত

আফগানিস্তানে ভারপ্রাপ্ত মন্ত্রী ও উপমন্ত্রী হলেন যারা

আফগানিস্তানে পূর্ণাঙ্গ মন্ত্রীসভা ঘোষণা করেছে তালেবান সরকার। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রতিটি মন্ত্রণালয়ে উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। যেখানে বিভিন্ন সংখ্যালঘু ও জাতীগোষ্ঠীর প্রতিনিধিরাও স্থান পেয়েছেন। তবে কোনো নারী প্রতিনিধি রাখা হয়নি। খবর প্রকাশ করেছে আল-জাজিরা। সংবাদ সম্মেলনে তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, জাতিগত সংখ্যালঘু হাজারার প্রতিনিধিদের মন্ত্রীসভায় রাখা হয়েছে। আর নারী প্রতিনিধিদের...বিস্তারিত

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়ছে তুরস্ক : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক নেতৃত্ব দিয়ে আসছে। রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী তুর্কি নাগরিকদের সংগঠন টার্কিশ আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটির (টিএএসসি) এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এরদোগান বলেন, ‘আমরা আরো ভয়ঙ্কর ও গোপন এক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। করোনাভাইরাসের মতোই বিপজ্জনক এই ভাইরাস ইসলামোফোবিয়া নামে পরিচিত।’...বিস্তারিত

পাকিস্তান নিয়মিত তালেবানদের সঙ্গে যোগাযোগ রাখছে- জেনারেল বাবর

আফগানিস্তানে তালেবানদের সঙ্গে পাকিস্তান নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রধানমন্ত্রী ইমরান খান থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের মহপরিচালক- সবাই নিজেদের দেশের নিরাপত্তার জন্য আফগানিস্তানে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সরকার গঠনের জন্য কাজ করছেন। তাদেরকে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দিচ্ছেন। সর্বশেষ আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, তাদের দেশের নিরাপত্তার স্বার্থেই আফগানিস্তানের...বিস্তারিত

আমার জামাতা কট্টরপন্থি ইহুদি : ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার জামাতা জ্যারেড কুশনার যুক্তরাষ্ট্রের চাইতে বেশি অনুগত ইহুদিবাদী দেশ ইসরাইলের। কারণ সে একজন কট্টরপন্থি ইহুদি। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ড ও বরার্ট কস্তার লেখা বইয়ে ট্রাম্পের বিষয়ে এসব কথা লেখা হয়েছে। বইটিতে ট্রাম্পের বিভিন্ন অনুষ্ঠানে জামাতাকে নিয়ে করা মন্তব্য তুলে ধরা হয়েছে। এতে লেখা হয়েছেÍ জ্যারেড কুশনার একটি...বিস্তারিত

জয়ের আভাস জাস্টিন ট্রুডোর

আবারও ক্ষমতায় আসতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এমন আভাস মিলছে, যদিও ফলাফল আসতে এখনও দেরি। তবে সোমবার অনুষ্ঠিত ৪৪তম সাধারণ নির্বাচনে তুমুল লড়াইয়ের কারণে সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন হয়তো পাবে না তার দল। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দেশ পরিচালনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হয় জাস্টিন ট্রুডোকে। এবার করোনা...বিস্তারিত

কেমন আছে আফগানিস্তান ?

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। গত ১৫ আগস্ট তালেবান দেশটিতে তাদের দখলদারিত্ব কায়েম করে। আর এর মধ্য দিয়ে পতন ঘটে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের। অবশ্য এর আগে সেখান থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের থাকা সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন হয়। ফলে ফের ক্ষমতার মসনদে আসতে সক্ষম হয় তালেবান। তাই নতুন সরকারের (অন্তর্বর্তী) অধীনে কেমন...বিস্তারিত

আজ আন্তর্জাতিক শান্তি দিবস

শান্তিকে টেকসই রাখতে বিশ্বজুড়ে কোভিড-১৯ অতিমারীর মধ্যে আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পৃথিবীর দেশে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। জাতিসংঘের সদস্য দেশগুলো ১৯৮২ সাল থেকে প্রতিবছর দিবসটি পালন করছে, যার ধারাবাহিকতায় কোভিডকালে বিশ্বের সকল দেশ কাঁধে কাঁধ মিলে করোনা থেকে মানুষকে বাঁচিয়ে তোলার ব্রত নিয়েছে। এ বছরের শান্তি দিবসের প্রতিপাদ্য ‘রিকভারিং বেটার ফর ইকুইট্যাবল এ্যান্ড...বিস্তারিত