fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

মেয়ে পুলিশের চাকরি করায় তার চোখ তুলে নিলেন বাবা !

পড়াশুনা শেষ করে পুলিশে চাকরি পেয়েছিল এক নারী। কিন্তু পরিবারের কেউই তাকে সমর্থন করেনি। সবার মতের বিরুদ্ধে চাকরি করতে গিয়েছিলেন ওই নারী। আর ফলাফলস্বরুপ চোখ দুটো হারান তিনি। ডেইলি মেইল-এর একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি আফগানিস্তানের কাবুলে এ নির্মম ঘটনা ঘটে। ৩৩ বছরের খতেরা। সে স্বপ্ন দেখেছিল নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু বাধা বিপত্তি তার পিছু ছাড়ছিলো...বিস্তারিত

জয় দাবি করে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার হাজার হাজার সমর্থক। এ সময় তারা দাবি করেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ‘মিলিয়ন মেগা মার্চ’ নামের এ বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাম্প সমর্থকেরা যোগ দেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার গাড়িবহর নিয়ে বিক্ষোভকারীদের অভিবাদন জানিয়েছেন। এর আগে...বিস্তারিত

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

রোমানিয়ায় করোনা রোগীদের চিকিৎসাধীন একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ আরো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দেশটির সরকার জানায়, শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পিয়াত্রা নিমটের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হতাহতের ঘটনা ঘটে যায়। হাসপাতাল...বিস্তারিত

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি সংঘর্ষে ১৯ জন নিহত

ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু-কাশ্মীরের উরি সীমান্তে আবারও পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৮ পাকিস্তানি সৈন্য, ৫ ভারতীয় সেনা, ৬ জন সাধারণ নাগরিক রয়েছেন। পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের সৈন্যসহ দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কাশ্মীরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি...বিস্তারিত

ট্রাম্পের সামনেই স্ত্রী মেলানিয়া সেনাকর্মীর হাত ধরে দাঁড়িয়ে !

হঠাত করে গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বয়স্কদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন দিবসে মেলানিয়া ট্রাম্পকে দেখা গেল এক সেনাকর্মীর হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন। যদিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হতে পারে বলে জোর গুজব চলছে সর্বত্র। মেলানিয়ার এই ঘটনার সময় বেশ কিছুটা দূরে একা দাঁড়িয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন হারার পর ওই দিনই প্রথম জনসমক্ষে দেখা...বিস্তারিত

ভারতে নতুন মিসাইলের সফল পরীক্ষা !

নতুন এক মিসাইলের পরীক্ষা চালাল ভারত। শুক্রবার এই মিসাইল পরীক্ষা হয়। উড়িষ্যা উপকূল থেকে সফল উৎক্ষেপণ করা হল সেই মিসাইল। মিসাইলটি পাইলটবিহীন একটি এয়ারক্রাফটে গিয়ে আঘাত করে। মিডিয়াম রেঞ্জে বিমানটিকে আঘাত করে এই মিসাইল। শুক্রবার বিকাল ৩টা ৫০ মিনিটে চাঁদিপুর থেকে ওই সেটি ছোঁড়া হয়। এই সাফল্যের পরই বাণিজ্যিকভাবে মিসাইল তৈরির প্রক্রিয়া শুরু হতে চলেছে ভারতে।...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে একদিনেই মৃত্যু সাড়ে ৯ হাজারের বেশি

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ছয় লাখ ৪৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৯ হাজার ৬৬৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১২ লাখ ৯৯ হাজার ৪১৩ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি...বিস্তারিত

ভারতে কারাভোগ শেষে ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভারতে তিন বছর কারাভোগের পর ৩০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লিশ। শুক্রবার বিকেলে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ এসব বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এ সময় ভারতীয় বিএসএফ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি খুলনা, নড়াইল, বরিশাল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে ১৮ জন...বিস্তারিত

ফিলিপাইনে টাইফুন ভামকোর তাণ্ডব, নিহত বেড়ে ৩৯

ফিলিপাইনে তাণ্ডব চালানো শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ফিলিপাইনের রাজধানীসহ কয়েক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানেই কাদা জমে গেছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে হাজারো মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তাদের উদ্ধারকাজে নিয়োজিত...বিস্তারিত

জেলে আমার বাথরুমে গোপন ক্যামেরা বসানো হয়েছিল: মরিয়ম নওয়াজ

পাকিস্তানের প্রধান বিরোধীদল ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ দুর্নীতির মামলায় জেলে থাকার সময় তার বাথরুমে গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন। বিবিসি উর্দু’কে দেয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ এই গুরুতর অভিযোগ করেন। চৌধুরী সুগার মিল মামলায় গত বছর গ্রেফতার হয়েছিলেন মরিয়ম। গ্রেফতারের পর তিনি কী...বিস্তারিত

চীনে পলিথিন কারখানায় শক্তিশালী বিষ্ফোরণ, নিহত ৭

চীনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশের একটি পলিথিন কারখানায় শক্তিশালী বিষ্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো ১ জন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রদেশটির উজি জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সরকারের সূত্র জানিয়েছে। বিস্ফোরণের পর পরই উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। বিষ্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।

ইথিওপিয়ায় তুমুল সংঘর্ষে শত শত মানুষ নিহত !

প্রায় এক সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর পশ্চিম টিগ্রে স্বাধীন করা হয়েছেবলে দাবি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর। এই সংঘর্ষে বহু মানুষ মারা যাওয়ার খবর মিলেছে। গত ৪ নভেম্বর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বলেন, সেনা শিবির আক্রান্ত হতে পারে। তাই সেনা যেন টিপিএলএফকে আক্রমণ করে। এরপর সংঘর্ষ শুরু হয়। বিমানহানাও হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দাবি করেছেন, সরকারি বাহীনী খুব বড় জয়...বিস্তারিত

সৌদিতে বোমা হামলার দায় স্বীকার করলো আইএস

সৌদিতে বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে আইএসের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়। গত বুধবার সৌদি আরবের জেদ্দায় একটি সমাধিতে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের সময় ওই বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় বেশ চারজন আহত হন। ইসলামিক স্টেটের (আইএস) মুখপত্র ‘আমাক’-এ...বিস্তারিত

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া অবস্থান !

পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে ইরানের বিরুদ্ধে ‘কড়া অবস্থান’ নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গতকাল বুধবার (১১ নভেম্বর) সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। সৌদি বাদশাহ বলেন, ইরানের আঞ্চলিক কর্মপরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদদ এবং গোষ্ঠীগত বিভাজনে উসকানির...বিস্তারিত

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

রাজকীয় প্রধানমন্ত্রী রাজপুত্র (প্রিন্স) শেখ খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুর দিন তার উত্তরাধিকারী হলেন উপ-প্রধানমন্ত্রী, যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা। তিনি রাজকীয় বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন। ১১ নভেম্বর (বুধবার) রাজা হামাদ বিন ঈসা আল খলিফা তাকে এক রাজকীয় অর্ডারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে এ ঘোষণা দেন। বাহরাইনের সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা...বিস্তারিত

মার্কিন নির্বাচনে জর্জিয়া রাজ্যের ভোট হাতে গোনার সিদ্ধান্ত

মার্কিন নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের কারণে যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে যে ভোটগুলেঅ পুনর্গণনা হবে, সেই সিদ্ধান্ত আগেই হয়েছিল। সেই প্রসঙ্গে গতকাল বুধবার (১১ নভেম্বর) জর্জিয়ার রাজ্য সচিব বললেন, ‌অডিট করা হবে। লক্ষ লক্ষ ব্যালট হাতে গোনা হবে। নিয়ম অনুযায়ী ২০ নভেম্বরের মধ্যে প্রত্যেক রাজ্যকে গণনা শেষ করে জয়ী প্রার্থীর হাতে সার্টিফিকেট তুলে দিতে হয়। রিপাবলিকান নেতা...বিস্তারিত

তুর্কি ভাইদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ : আজারি প্রেসিডেন্ট

রাশিয়ার মধ্যস্থতায় অবশেষে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার গত ছয় সপ্তাহের প্রচণ্ড যুদ্ধের অবসান হয়েছে। আর্মেনিয়া এরইমধ্যে একটি চুক্তিতে সই করেছে, যাতে ইয়েরেভান অধিকৃত অঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে। নাগোরনো-কারাবাখ অঞ্চলটি পুনরুদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তুরস্কের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রাশিয়ার মধ্যস্থতায় শান্তিচুক্তি হওয়ার পর মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী...বিস্তারিত

ভারতের রাজস্থানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৮

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে মঙ্গলবার একটি নির্মাণাধীন কারখানার ভবন ধসে অন্তত ৮ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যোধপুরের বাসনি শিল্প এলাকার একটি নির্মাণাধীন...বিস্তারিত

জটিল হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া

নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ট্রাম্পের পরাজয় স্বীকার না করা খুবই বিব্রতকর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর, দিন যতই যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে ক্ষমতা হস্তান্তর। বিশ বছর আগের ঘটনা স্মরণ করছেন যুক্তরাষ্ট্রের মানুষ। ২০০০ সালে হোয়াইট হাউস কার দখলে যাবে তার সিদ্ধান্ত হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সেবারও আল গোর পরাজয় মেনে নিয়েছিলেন। এরপর বুশ পরাজয়...বিস্তারিত

নতুন এক ভাইরাসে মানুষের স্পর্শকাতর অঙ্গের ক্ষতি হচ্ছে

‘ব্রুসেল’ নামে একটি ব্যাক্টেরিয়ার প্রভাবেই মানুষের শরীরে এক নতুন রোগ ছড়িয়ে পড়ছে। গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৩,২৪৫ জন। কিন্তু বর্তমানে চীনের গানসু প্রদেশের রাজধানী লানঝাউ-এ সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬২০। চীনের উত্তর পূর্বে গত বছর বায়োক্যামিকেল ফ্যাক্টরি থেকে ছড়িয়ে পড়া এক ভাইরাসে অন্তত ১ হাজার জন আক্রান্ত হন। জানা গেছে, এই...বিস্তারিত