হোম আন্তর্জাতিক ভারতে কারাভোগ শেষে ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন
ভারতে কারাভোগ শেষে ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভারতে কারাভোগ শেষে ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

0
0

ভারতে তিন বছর কারাভোগের পর ৩০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লিশ।

শুক্রবার বিকেলে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ এসব বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এ সময় ভারতীয় বিএসএফ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি খুলনা, নড়াইল, বরিশাল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে ১৮ জন নারী, তিনটি শিশু ও নয়জন পুরুষ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবীব জানান, কাজের সন্ধানে সাড়ে তিন বছর আগে এসব বাংলাদেশিরা দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে যান। বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় কোলকাতা পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের ৩ বছর সাজা প্রদান করে। সাজার মেয়াদ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসহকারী সচিব মো. আব্দুল ওয়াদুদ ফেরত আসাদের গ্রহণ করে বলেন, ট্রাভেল পারমিটের মাধ্যমে যারা এসেছেন তাদের বাংলাদেশের মানবাধিকার সংস্থা, মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে তিনটি এনজিওর মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *