fbpx
হোম অনুসন্ধান

অনুসন্ধান

র‌্যাবের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে জবির শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে র‌্যাব সদস্যদের মারধরের প্রতিবাদে পুরান ঢাকায় সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। মারধরকারী র‌্যাব সদস্যদের বিচারের দাবিতে রোববার সকাল ৯টায় রায়সাহেব বাজার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুরান ঢাকার গুলিস্তান থেকে সদরঘাট, যাত্রাবাড়ী, বাবুবাজারগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়,...বিস্তারিত

বাংলাদেশে ঢুকে মসজিদ নির্মাণের কাজ বন্ধ করে দিল বিএসএফ

বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সীমান্তে কেরামতিয়া বড় মসজিদের দোতলা ভবন নির্মাণ কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় বাংলাদেশি লোকজনসহ মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই মসজিদের জানালা নির্মাণ কাজে বাধা দেন ভারতের শিতলকুচি থানার অমিত...বিস্তারিত

চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় বিএমএম ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে চাকুরির নামে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা সংলগ্ন শহীদ টিতুমীর ইনিস্টিটিউট (পরীক্ষা কেন্দ্র) থেকে তাদের আটক করা হয়। এসময় পরীক্ষার খাতা, প্রশ্নপত্রসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কথিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম মাসুম বিল্লাহ, ফিন্যান্স অফিসার শাহাদাত...বিস্তারিত

কাশ্মীরের ভয়ার্ত দিনের বর্ণনা দিলেন কাশ্মীরি শিক্ষার্থী

কাশ্মীরের সেই ভয়াল দিনগুলো কাছ থেকে দেখেছে এমন একজন শিক্ষার্থীর সাথে বসে কথা বলছিলাম কিছুক্ষণ আগে। গতরাতেই সে কাশ্মীল থেকে ফিরে এসেছে। সাইয়্যেদ রেজভি নামের মেডিকেল শিক্ষার্থীর বাসা কাশ্মীরের বুদগাম নামক এলাকায়। গত ৫ আগস্ট যখন ভারত সরকার কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের ঘোষণা দিয়েছিল সেসময় তিনি কাশ্মীরে অবস্থান করছিল। হঠাৎ করে এমন অবস্থায় পড়বে...বিস্তারিত

থানায় ধর্ষকের সঙ্গে গৃহবধূর বিয়ে,ওসি এসআই প্রত্যাহার

পাবনায় গৃহবধূকে গণধর্ষণ এবং থানায় ধর্ষকদের একজনের সঙ্গে বিয়ে দেয়ার ঘটনায় পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক ও উপপরিদর্শক (এসআই) একরামুল হককে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় করা মামলায় পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট পাঁচ আসামির চারজনকে গ্রেফতার করা হলো। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে...বিস্তারিত

শতভাগ হাজিরা নিশ্চিতের পদ্ধতি বাতিল চান চমেকের চিকিৎসকরা!

এ যেন মগের মুলুক। এবার কসাইয়ের ভূমিকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তাররা। তারা চান না, সঠিক সময়ে হাসপাতালে হাজির হোক চিকিৎসকরা। তাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (চমেক) বায়োমেট্রিক পদ্ধতিতে চিকিৎসকদের হাজিরা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম। বুধবার (১১ সেপ্টেম্বর) চমেকের কোনো চিকিৎসক বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেননি। এছাড়া কলেজের বায়োমেট্রিক...বিস্তারিত

তাবলীগ জামাতের ১৩ সাথীকে অচেতন করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছেন এক সাথী

রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে তাবলীগ জামায়াতের ১৩ সাথীকে অচেতন করে গচ্ছিত অর্থ ও মোবাইল নিয়ে পালিয়েছেন অপর এক মুসল্লি। রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহার পৌরসভার টিলাহাটি দক্ষিণ পাড়া জামে মসজিদে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই তাবলিগ সদস্যের নাম রাসেল মোল্লা (৩০)। তিনি ঢাকার টঙ্গি এলাকার বাসিন্দা। মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ স্থানীয়দের...বিস্তারিত

আওয়ামী ল‌ীগ নেতাকে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী ল‌ীগের সাধারণ সম্পাদক শওকত আলী মণ্ডলকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শওকত আলী মৌরাট ইউনিয়নের বাগদুল গ্রামের নজির মণ্ডলের ছেলে। মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো....বিস্তারিত

কাজের মেয়েকে গরম পানি ঢেলে নির্যাতন, আটক স্বামী-স্ত্রী

কিশোরগঞ্জের ভৈরবে গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় সাদিয়াকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের পর তার হাতে গরম পানি পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত গৃহকর্ত্রী ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনরা জানান, সাত বছর আগে ভৈরব বাজারের মেহেরুন্নেছা অপির বাসায় গৃহকর্মীর কাজ নেয় সাদিয়া। বিভিন্ন...বিস্তারিত

আদ্রার টাকায় রোহিঙ্গা সমাবেশে, টি-শার্ট, ব্যানার তৈরিতে সহযোগিতায় পুলিশ

বেসরকারি সংস্থা আদ্রার আড়াই লাখ টাকার আর্থিক সহায়তা ও আল মারকাজুল ইসলামের তৈরি করে দেয়া টি শার্ট-ব্যানার দিয়েই রোহিঙ্গারা সমাবেশের আয়োজন করেছিল। এ সমাবেশের নেপথ্যে কাজ করেছে রোহিঙ্গাভিত্তিক ৩টি সংগঠন এবং বিভিন্ন পেশার ৭ ব্যক্তি। কক্সবাজার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। তবে নাগরিক সমাজ বলছে, সরকারি বিভিন্ন দফতরের সমন্বয়হীনতার...বিস্তারিত

নিজের কক্ষে এসি লাগালেন গোলাম রাব্বানী, ক্ষোভ ভিপি নুরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ডাকসুর অফিস কক্ষে কয়েক সপ্তাহ আগে নতুন এয়ার কন্ডিশন (এসি) লাগানো হয়েছে । এতে ছাত্রলীগ নেতাকর্মী ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। জিএসের রুমে এসি লাগানোর বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর ক্ষোভ প্রকাশ করে চেঞ্জ টিভি’কে বলেন, যেখানে ছাত্ররা...বিস্তারিত

পোলাওয়ের চাল সিদ্ধ নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে খাবার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বিয়ে পণ্ড হয়ে গেছে। শুক্রবার উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে পোলাওয়ের চাল সিদ্ধ হয়নি অজুহাতে দু’পক্ষের এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার গুয়াগাছিয়া গ্রামের মৃত ফজল হকের ছেলে ইয়াছিন মিয়ার সঙ্গে পাশের বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ের বিয়ের দিন...বিস্তারিত

আবারও অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা

আবার মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। শুক্রবার গভীর রাতে একটি নৌকায় ছয় রোহিঙ্গা টেকনাফের হ্নীলা নয়াপাড়া সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা চালায়। এর আগেও ২২ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশের সময় প্রতিহত করে বিজিবি। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম...বিস্তারিত

ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি

ঢাকা শহরে গ্যাং কালচার বলতে কিছু থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। হোসেনী দালানের ইমামবাড়ায় শনিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের আগে কমিশনার ইমামবাড়ার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। তাজিয়া মিছিলে প্রতিবছর কিশোর গ্যাংয়ের কারণে বিশৃঙ্খলা হয়। তাদের বিষয়ে পুলিশের কোনো পদক্ষেপ থাকবে কি...বিস্তারিত

কক্সবাজারে গহীন অরণ্যে অস্ত্র,গোলাবারুদসহ সামরিক পোশাক উদ্ধার

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহীন অরণ্যে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গোলাবারুদসহ বিপুল সামরিক বাহিনীর ন্যায় পোশাক উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব অস্ত্রসামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুরের। ওসি জানান, উপজেলার...বিস্তারিত

রোহিঙ্গা তরুণী কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী

রোহিঙ্গা তরুণী রহিমা আকতার ওরফে রাহী খুশির ১৯৯২ সালে পরিবারসহ মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিল রোহিঙ্গা শরনার্থীদের সন্তানরা বৈধভাবে বাংলাদেশের কোনো স্কুলে পড়তে পারে না। তাই রোহিঙ্গা পরিচয় লুকিয়ে এবং ঘুষ দিয়ে কক্সবাজারের একটি স্কুলে ভর্তি হয়েছিলেন খুশি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রোহিঙ্গা পরিচয় লুকিয়ে এবং ঘুষ দিয়ে ভর্তি হওয়া সেই স্কুলটি হলো,কক্সবাজার শহরের বৈল্যাপাড়ার...বিস্তারিত

ধর্ষণের অভিযোগে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে নৈশপ্রহরী তাজুল ইসলামের মেয়েকে (১৮) ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেনকে (৩১) গ্রেফতার  করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার ওসি মো. শাহ আলম। তিনি জানান, উপজেলার উয়ারুক বাজারের নৈশপ্রহরী তাজুল ইসলাম বিকেলে থানায় সোহেলের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা সোহেল ওই...বিস্তারিত

“বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এক লাখের বেশি রোহিঙ্গা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করছে”

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাসপোর্ট, এনআইডি এবং সর্বশেষ স্মাট কার্ড পাওয়া ঠেকাতে চট্টগ্রাম বিভাগের ৫টি জেলার ৩৮টি উপজেলাকে বিশেষ জোন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব উপজেলার যে কোনো নাগরিকের পাসপোর্ট, এনআইডি কার্ডের জন্য জানানো আবেদন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটিকে পর্যালোচনা করে রিপোর্ট দিতে হবে। পুরাতন...বিস্তারিত

টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারী আটক

টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশন হলরোমে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংকালে লেফন্ট্যান্ট কমান্ডার মো. সোহেল রানা জানান, সোমবার বিকালে টেকনাফ কোস্টগার্ড জওয়ানেরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নাজির পাড়ায় ক্রেতা সেজে ইয়াবা উদ্ধার অভিযানে যায়। ইয়াবা বিক্রিকালে ধৃত ইমাম হোছন ও...বিস্তারিত

মিন্নির মুক্তিতে আর বাধা নেই

বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী মিন্নির হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এই আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে কোনো আদেশ দেননি আদালত। এর ফলে হাইকোর্টের দেয়া জামিন আদেশই বহাল থাকে। মিন্নির আইনজীবী জানান, এখন তার মুক্তিতে আর বাধা...বিস্তারিত