fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা

অপরাধবার্তা

চিকিৎসক ছেলের বিরুদ্ধে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ

ছেলেকে চিকিৎসক বানাতে গিয়ে সহায় সম্বল সব হারিয়েছেন। বাড়ির ভিটেমাটিও দিয়েছেন সেই ছেলের নামেই। ছেলে সুজাউদৌল্লা এখন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। নিজের রক্ত পানি করে চিকিৎসক বানানো সেই ছেলের কাছেই জায়গা হচ্ছে না বৃদ্ধ পিতা-মাতার। ভরণপোষণ না দিয়ে উল্টো বাবা-মাকে বাড়ি থেকে বিতাড়িত করতে চালাচ্ছেন নির্যাতন। ছেলের নির্যাতন থেকে রক্ষা এবং ভরণপোষণের দাবি...বিস্তারিত

নিজ এলাকায় মোবাইল খোয়ালেন মন্ত্রী

নিজ এলাকায় এক জানাজায় অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জামালপুরের ইসলামপুরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসনা মোশারফের জানাজায় অংশ নেন...বিস্তারিত

দোয়ারাবাজারে ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণের পর তমা আক্তার (১৬) নামের এক কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে। নিহত কলেজছাত্রী উপজেলার পান্ডারগাঁও গ্রামের ফরিদ আহমদের মেয়ে। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে অভিযুক্ত লিটন আহমদ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিটন ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল­বপুর গ্রামের খলিল আহমেদের ছেলে।...বিস্তারিত

চোর সন্দেহে হাত-পা বেঁধে ৯ তলার ছাদ থেকে ফেলে রিকশাচালকে হত্যা

রাজধানীর নর্দ্দা এলাকায় চোর সন্দেহে আটক করা হয় রিকশাচালক শাকিলকে (২৫)। এরপর হাত, পা, চোখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। গত বৃহস্পতিবারের (২৫ এপ্রিল) ঘটনা এটি। গুরুতর আহত শাকিল দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শাকিলকে মারধর...বিস্তারিত

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

চিপস ও সিগারেট বাকিতে বিক্রি করতে রাজি না হওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে মিরকাদিম পৌর কাউন্সিলরের ভাই। সোমবার (২৯ এপ্রিল) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশারফ মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকার মৃত নবু মোল্লার ছেলে। ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রুবেলকে রাতেই আটক করেছে...বিস্তারিত

ফেসবুক স্টোরিতে লালনের গান: ছাড়া পেলেন আটক সেই যুবক

লালনের একটি গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দেওয়ায় ইসলাম ধর্মকে কটূক্তি করার অভিযোগে আটক যুবক মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। আদালত পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তাকে আদালতে হাজির করা হলে শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাকে জামিনের আদেশ দেন। লালনের গানের...বিস্তারিত

বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা করেন ছেলে: পুলিশ

ছেলের হাতে মা খুনের ঘটনা সংবাদ সম্মেলন করে জানায় চাঁদপুর জেলা পুলিশ। শনিবার বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ে না করানোয় ছেলে ক্ষুব্ধ হয়ে তাঁর মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে। আজ...বিস্তারিত

ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

সন্তান হারিয়ে বিপর্যস্ত মজিদা খাতুন টাকার অভাবে ঢাকার বাসা ছেড়ে অসুস্থ মেয়ে সিনথিয়াকে (১৩) নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় চলে গেছেন। চিকিৎসকেরা বলছেন, শিশুটির গলায় ফাঁস লাগানোর সময় পাওয়া মানসিক আঘাত ও মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতার কারণে তার স্বাভাবিক স্মৃতিশক্তি আর কাজ করছে না। তার সঙ্গে কী ঘটেছিল, সেটা সেভাবে মনে করতে পারছে না শিশুটি। রাজধানীর আগারগাঁওয়ের...বিস্তারিত

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে এসডাব্লিউএজি-৪৭ নামে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানার মধ্যম রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ফেনীর সোনাগাজীর বাদাদিয়া গ্রামের মো. মাহি (২২), গাইবান্ধার সুন্দরগঞ্জের মো. মানিক (১৮), ফেনীর দাগনভূঁঞার মো. বাবু (১৯), মিয়াজী রোডের মো. আসিফ (১৮), ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ার...বিস্তারিত

রুমা ছাত্রলীগ সভাপতিসহ কেএনএফের আরও ৭ সহযোগী গ্রেপ্তার

বান্দরবানে যৌথ অভিযানে রুমা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতিসহ পাহাড়ের স্বশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৭ সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার তাদের গ্রেফতারের খবর জানা গেছে। তবে রুমা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি ভান মুন নোয়াম বম ছাড়া গ্রেপ্তার বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এর আগে কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল সোমবার রাতে...বিস্তারিত

বেনজীর আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে দুদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য জানিয়েছেন। খোরশেদা ইয়াসমীন বলেন, ৩১ মার্চ সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি প্রতিবেদন একটি জাতীয়...বিস্তারিত

টাঙ্গাইলে ভিডিও কলে দুই যুবতীর বিয়ে, আদালতে পাঠাল পুলিশ

ফেসবুকে পরিচয়। ম্যাসেঞ্জারে সম্পর্ক। এরপর ভিডিও কলে বিয়ে করেছেন বলে দাবি করেন দুই যুবতী। সোমবার (২২ এপ্রিল) জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে আটক করে আদালতে পাঠিয়েছে টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ। জানা গেছে, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের দুই শিক্ষার্থীর কয়েক বছর আগে ফেসবুকে পরিচয় হয়। এরপর দিনে দিনে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত আগস্ট মাসে প্রথম...বিস্তারিত

ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত

ফরিদপুরের মধুখালী মন্দিরের কালী প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের হামলায় সহোদর দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের বারোয়ারী মন্দিরে আগুনের ঘটনা ঘটে। এরপর এই আগুন দেওয়ার অভিযোগে মন্দিরের পাশের স্কুলে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের...বিস্তারিত

সংসদ এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপিপুত্র

সংসদ ভবন, পুরাতন বিমানবন্দর, চন্দ্রিমা উদ্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন এবং বঙ্গভবন ইত্যাদি রাজধানীর ভিভিআইপি ও স্পর্শকাতর এলাকা। এসব এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবে গত ১৫ এপ্রিল সেই আইন ভেঙে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে আঁকা আল্পনার ছবি ও ভিডিও করতে ওই এলাকায় ড্রোন উড়ান সাবেক সংসদ সদস্য (এমপি) এইচএম গোলাম রেজার ছেলে হোসেন মোহাম্মদ মায়াজ।...বিস্তারিত

ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর গোদাগাড়ীতে ছাগলে মসজিদের আম গাছের পাতা খাওয়ার জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের দিগরাম ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪২)। তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। এ সময় আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। জানা...বিস্তারিত

পুলিশ হেফাজতে সাবেক যুবদল নেতার মৃত্যু, ওষুধ খেতে না দেয়ার অভিযোগ পরিবারের

ঠাকুরগাঁওয়ে আটকের পর থানায় রাখা সাবেক যুবদল নেতার অসুস্থ হয়ে মারা গেছেন, যাকে পুলিশ ওষুধ খেতে দেয়নি বলে অভিযোগ করেছে পরিবার। সোমবার দুপুর ২টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া আকরাম হোসেন (৪০) হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের আবদুল তোয়াবের ছেলে। তিনি হরিপুর উপজেলা যুবদলের সাবেক নেতা ছিলেন। আকরামের চাচাতো ভাই আশির উদ্দীন...বিস্তারিত

কেএনএফের ২ সক্রিয় সদস্য আটক: আইএসপিআর

বান্দরবানে অস্ত্র-গুলিসহ সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদেরকে আটক করে। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেথেলপাড়ায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালিয়ে কেএনএফের...বিস্তারিত

পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা: কাদের

পাহাড়ে কুকি চিনের সশস্ত্র তৎপরতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত সতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন। যৌথ অভিযান চলছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি...বিস্তারিত

আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা স্বেচ্ছাসেবক লীগ নেতার

বগুড়ার শাজাহানপুরে আসামিকে ছিনিয়ে নিতে মো. নুরুজ্জামান নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে থানায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় পুলিশ কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামানসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে শাজাহানপুর থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন, শাজাহানপুর উপজেলা...বিস্তারিত

রাজধানীতে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার

রাজধানীর ভাটারা এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন জাল নোটসহ সাহেব আলী ওরফে মিরাজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। শুক্রবার (৫ এপ্রিল) বিকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটারা...বিস্তারিত