fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা

অপরাধবার্তা

বান্দরবানে যৌথ অভিযান পরিচালনা হবে: ডিআইজি

লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধীদের দমনে বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক নূরে আলম মিনা। আজ বৃহস্পতিবার দুপুরে থানচির লুট হওয়া দুটি‌ ব্যাংকের শাখা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ডিআইজি নূরে আলম মিনা বলেন, রুমা ও থানচিতে ব্যাংকের টাকা লুট, পুলিশের ওপর হামলাসহ নানা অভিযোগে...বিস্তারিত

পাহাড়ে ব্যাংক ডাকাতি, ফের অবস্থান জানান দিচ্ছে কুকি চীন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘পাহাড়ে ব্যাংক ডাকাতির একটা প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে যা তথ্য আসছে, কুকি চীন গ্রুপটি এতে জড়িত রয়েছে। ইদানীং কুকি চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে। এ বিষয়ে আমাদের যা যা করার, আমরা করব। এখানে যারা জড়িত বা করেছে আমরা সবগুলোর ব‌্যবস্থা নেব।’ আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে...বিস্তারিত

তুচ্ছ ঘটনায় সংঘর্ষ খুন

দেশের বিভিন্ন স্থানে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সুনামগঞ্জে ঘোড়ায় লাথি মারা নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নরসিংদীতে তুচ্ছ ঘটনার জের ধরে সহকর্মীর ঘুষিতে চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মেহেরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুক নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।...বিস্তারিত

কুষ্টিয়ায় ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে ‘রহস্যজনক’ চুরি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল ও ভল্টের তালা ভেঙে ৫ লাখ ২৭ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের...বিস্তারিত

ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, পুলিশের এসআই বরখাস্ত

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আশরাফুল ইসলামের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবির অডিও প্রকাশের পর মুরাদনগর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) হারুন সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে মুরাদনগর থানার ওসি প্রবাশ চন্দ্র ধর এ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মুরাদনগর থানায় কর্মরত এসআই হারুনুর রশিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন...বিস্তারিত

আটা-ময়দা, সুজি দিয়ে বানাতেন অ্যান্টিবায়োটিক

আটা-ময়দা ও সুজি দিয়ে বানানো হতো অ্যান্টিবায়োটিক। নকল মোড়কে এসব ওষুধ বাজারে ছাড়া হতো। রাজধানীর অদূরে সাভার ও কুমিল্লায় রীতিমতো কারখানা গড়ে এসব ওষুধ বানানো হতো। মজুত রাখা হতো বরিশালে। এসব ওষুধ তৈরি এবং বিপণনের সঙ্গে জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ। রোববার (৩১ মার্চ) রাজধানীর মতিঝিল...বিস্তারিত

ঈদে ঢাকার বাইরে যেতে পারবে না সিটি বাস

ঈদে যাত্রী চাহিদা মেটাতে নগরীর ছোট ছোট বাসগুলো অন্যান্য বিভিন্ন জেলায় চলাচল করে। এতে যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ে সড়ক দুর্ঘটনা। তাই এবারের ঈদে এসব বাস ঢাকার বাইরে যেতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর পান্থপথ মোড়ে বসুন্ধরা সিটি শপিং মল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি...বিস্তারিত

প্যাকেটে লেখা ‘এই লও, প্রস্তুত থাক’ দাফনের সরঞ্জাম পাঠিয়ে হত্যার হুমকি, অতঃপর…

সারাদেশ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাফনের কাপড় পাঠিয়ে ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার (৩১ মার্চ) সকালে গোদনাইল বার্মাশীলে তার বাসার সামনে হুমকি দিয়ে কে বা কারা কাফনের কাপড়, সাবান, আতর, আগরবাতি, ব্লেড, গোলাপজলসহ মৃত্যু পরবর্তী জিনিসপত্র রেখে গেছে। বাসার সামনে...বিস্তারিত

এবার নিজেই বিচার চেয়ে মামলা করলেন জল্লাদ শাহজাহান

আদালতে জল্লাদ শাহজাহান ভূঁইয়া প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও শাশুড়ি শাহিনুর বেগমসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ৪৪ বছর জেল খেটে ৯ মাস আগে কারামুক্ত হওয়া জল্লাদ শাহজাহান ভূঁইয়া। রোববার (৩১ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রকিবুল হাসানের আদালতে এ মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে...বিস্তারিত

ডাকাত চক্রের ‘সাইলেন্ট কিলার’ তিনি, কতবার জেলে গেছেন জানেন না নিজেও

তিন দশকের বেশি সময় ধরে ডাকাত চক্রের ‘সাইলেন্ট কিলার’ ‘ল্যাংড়া নজরুল’। জীবনে কতবার জেলে গিয়েছেন জানেন না নিজেও। গত ২০ মার্চ রামপুরার বনশ্রী এলাকায় স্বপ্ন সুপারশপে ডাকাতির ঘটনায় ছয় সহযোগীসহ গ্রেপ্তার হন নজরুল। এরপর বেরিয়ে আসে তার অপরাধের সব কাহিনি। রামপুরা থানায় করা মামলায় গ্রেপ্তার সবাই তিন দিনের হেফাজতে রয়েছে। জানা যায়, এক যুগ আগে...বিস্তারিত

রাজধানীতে ২৫ দিন ধরে শেকলে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণী উদ্ধার

মোহাম্মদপুরের একটি বাসায় শেকলে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তিন যুবক এবং সহায়তাকারী নারী পলাতক রয়েছেন। মোহাম্মদপুরের নবীনগরে চারতলার এক ফ্ল্যাটে টানা ২৫ দিন আটক রাখার এই ঘটনায় এক নারীর সহায়তা করা এবং ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগ করা হয়েছে মামলায়। রাজধানীর...বিস্তারিত

আওয়ামী লীগ নেতা বড় মনিরের বিরুদ্ধে আবারও ধর্ষণ মামলা

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এবার রাজধানীর তুরাগ থানায় মামলা করেছেন এক তরুণী। মামলাটি আজ শনিবার রেকর্ড হয়েছে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার। ওসি মোস্তফা আনোয়ার বলেন, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) এক তরুণী ধর্ষণের...বিস্তারিত

ইটের টুকরা কোথা থেকে পড়ল, সাড়ে তিন মাসেও জানতে পারল না পুলিশ

রাজধানীর মৌচাক এলাকায় গত ১০ জানুয়ারি ওপর থেকে ইটের টুকরা (কংক্রিটের খণ্ড) মাথায় পড়লে মৃত্যু হয় দীপু সানার। ঘটনার সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এর কূলকিনারা করতে পারেনি পুলিশ। কোথা থেকে, কীভাবে ইটের টুকরা তাঁর মাথায় এসে পড়ল, সেই উৎস সম্পর্কে কিছুই জানতে পারেনি পুলিশ। খুলনার মেয়ে দীপু সানা (৩৩) বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী...বিস্তারিত

রাজধানীতে বেড়েছে শিশু অপহরণ

রাজধানীতে বেড়েছে শিশু অপহরণ। বোরকা পরে পরিচয় গোপন রেখে শিশু চুরি করা হচ্ছে। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। রাজধানীতে অপহরণের ৭ দিন পর গতকাল বুধবার আড়াই বছরের এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে...বিস্তারিত

ভাইয়ের মৃত্যুর সাড়ে ৪ মাস পর চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ

ভাইয়ের মৃত্যুর সাড়ে চার মাস পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ করেছেন এক ব্যক্তি। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে গত রোববার এ সংক্রান্ত লিখিত অভিযোগে খায়রুল বাশার নামে ওই ব্যক্তি ‘চিকিৎসায় অব্যবস্থাপনা, অদক্ষতা, অবহেলা ও গাফিলতির’ কারণে তার...বিস্তারিত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ১০ শিক্ষার্থী

মাদারীপুরের শিবচরে কলেজছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত হয়েছে অন্তত ১০ শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—স্বর্ণালী আক্তার, শিফা আক্তার, মাকসুদা, সজিব খান, তানভীর রায়হান, সজিব শেখ, বিয়াদুল ইসলাম প্রমুখ। আহতরা সবাই শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা। আহত...বিস্তারিত

জনতা ব্যাংকের ভল্ট থেকে ৫ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে জনতা ব্যাংক তামাই শাখা থেকে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মার্চ) রাতে তাদেরকে গ্রেপ্তার করে বেলকুচি থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ ধানবান্দি পৌর এলাকার মো. হারান শেখের ছেলে ও জনতা ব্যাংক তামাই শাখা ব্যবস্থাপক আল আমিন (৪২), বগুড়া ধুনট থানার বেলকুচি গ্রামের...বিস্তারিত

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ২৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচটি কিশোর গ্যাংয়ের ২৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, চাকু, চায়নিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তারা রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ, আদাবর, ঢাকা উদ্যান ও ধানামন্ডি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং পথচারীদের অস্ত্রের ভয়...বিস্তারিত

বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে এতটা আন্তরিক হলে মেয়েকে হারাতে হতো না: অবন্তিকার মা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রয়াত শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি। এ সময় তারা অবন্তিকার মা তাহমিনা শবনম ও ভাই জারিফ জাওয়াদের সঙ্গে কথা বলেন। কমিটির সদস্যরা সেদিনের ঘটনা সম্পর্কে অবহিত হন। শুক্রবার (২২ মার্চ) সকালে কমিটির পাঁচ সদস্যসহ মোট ছয় জন অবন্তিকার কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসায় আসেন। সাক্ষাৎ শেষে...বিস্তারিত

জীবিত বাবাকে মৃত দেখিয়ে জমি লিখে নিলেন ছেলে!

বিচার চেয়ে বোনদের অভিযোগ বৃদ্ধ বাবাকে মৃত দেখিয়ে তার সব জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। সম্প্রতি টাঙ্গাইলের সখীপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী ইন্নছ নগর গ্রামে এ ঘটনা ঘটে। এর বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী চার বোন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ও অনুসন্ধানে জানা যায়, টাঙ্গাইলের...বিস্তারিত