হোম বিনোদন

বিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই...বিস্তারিত

তারকাদের বেশিরভাগই ব্রাজিল সমর্থক !

‘গ্রেটেস্ট শো অন আর্থ’—ক্রীড়াপ্রেমীদের সবচেয়ে কাঙ্ক্ষিত আসর ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসছে ফুটবলের এই মহাযজ্ঞ। যেখানে বিশ্বের ৩২টি দেশ অংশ নিচ্ছে। খেলা শুরুর আগেই জমে উঠেছে ফুটবল বিশ্ব, অন্তর্জাল, সোশ্যাল মিডিয়া। এই উত্তেজনা-উন্মাদনার রেশ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। শুধু সাধারণ মানুষই নয়, বিশ্বকাপ হাওয়ায় ভাসছেন শোবিজ তারকারাও। রীতিমতো প্রকাশ্যেই মেতে উঠেছেন তর্কে-বাকযুদ্ধে।...বিস্তারিত

উঁচু দাঁতের জন্যই তার সুযোগ মিলেছিল বলিউডের বিখ্যাত সিনেমায়

একটি সিনেমা বদলে দিয়েছিল দর্শিল সাফারির জীবন। ‘তারে জমিন পর’ ছবিতে ডিসলেক্সিয়া-আক্রান্ত ঈশান অবস্তির চরিত্রে অভিনয় করে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন দর্শিল। সেই সময় কিশোর দর্শিলের উঁচু, এবড়োখেবড়ো দাঁত নিয়ে হাসি-মশকরা করত বন্ধুরা। সে কথা জানিয়েছিল খুদে দর্শিলই। তবে ২৫ বছরের সেই যুবক জানালেন, দাঁতের ওই রকম আকার না থাকলে তিনি ছবিটিতে অভিনয় করার...বিস্তারিত

পাঞ্জাবি সিনেমার ‘হেমা মালিনী’ দলজিৎ কৌর আর নেই

পাঞ্জাবি সিনেমার ‘হেমা মালিনী’ খ্যাত অভিনেত্রী দলজিৎ কৌর খানগুরা মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) লুধিয়ানার কসবা সুন্ধর বাজারে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। দলজিৎ কৌর খানগুরার বোন হরিন্দর সিং খানগুরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন দলজিৎ। তিন বছর আগে আক্রান্ত হন মস্তিষ্কের...বিস্তারিত

মক্কা-মদিনা জিয়ারত তারপর জেদ্দায় মমতাজের কনসার্ট

বিশ্ব সংস্কৃতি চর্চার দ্বার খুলে দিয়েছে সৌদি সরকার। এখন দেশটিতে সিনেমা হলে প্রদর্শিত হল হলিউড-বলিউডের ছবি। বাইরের দেশের শিল্পীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় কনসার্টও। গত বছর নভেম্বরে প্রথমবারের মতো সৌদি আরবে গান গেয়েছেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। গান গাইতে আবারও দেশটিতে গিয়েছেন এই শিল্পী। বাংলাদেশ বিমানে চড়ে দেশটির উদ্দেশে রওয়ানা দিয়েছেন এই ফোকসম্রাজ্ঞী। সঙ্গে...বিস্তারিত

উর্মিলার বিউটি পার্লার উদ্বোধনে শাকিব খান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বিভিন্ন আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে আবারও কাজে ফিরছেন।  বনানীর ১১ নাম্বার রোডে ‘গ্লোম্যাক্স’ নামে একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন। এই বিউটি পার্লারটির স্বত্বাধিকারী জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তিনি জানান, “গত এক বছর ধরে ‘উইমেন্স ক্লাব’ নামে এই বিউটি পার্লারটি চালিয়ে আসছিলাম। এবার এর নাম পরিবর্তন করে আরও ভালোভাবে পার্লারটি চালু...বিস্তারিত

এবার ছেলের হাত ধরে কেক কাটব: নায়িকা পরীমণি

আগামী ২৪ অক্টোবর ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণির জন্মদিন। আর এই নায়িকার জন্মদিন মানেই বিশেষ চমক। পরীর এবারের জন্মদিন অবশ্য অনেকটা স্পেশাল। কারণ, এবারই প্রথম মা পরীর জন্মদিন। তাই ছেলের হাত ধরে কেক কাটবেন নায়িকা। একটি গণমাধ্যমকে পরীমণি জানান, ভেবেছিলাম এবার জন্মদিন উদযাপন করব না। রাজ্যের বাবা তার সিনেমার প্রচারণায় ব্যস্ত। দুই মাস বয়সী ছেলেকে...বিস্তারিত

সাকিব এবার মিউজিক ভিডিওতে

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে মাঝে মধ্যেই বিজ্ঞাপনচিত্রের বিভিন্ন চরিত্রে দেখা যায়। এবার বিজয়রথ নামে একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে। গানটি গেয়েছেন মাইলস ব্যান্ডের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা। সাকী আহমেদের কথায় গানের সুর করেছেন জুয়েল। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে করা গানটি প্রযোজনা করেছে জি সিরিজ। আসিফ জুয়েল বলেন, আমরা প্রত্যেকেই...বিস্তারিত

২২ সেপ্টেম্বর পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব খান

11 নিজের ফেসবুক পেইজ ‘পূর্নিয়ার খোঁজ’ এ পোস্ট করা এক ভিডিও-তে গণমাধ্যমকর্মী আতিকুর রহমান খান পূর্নিয়া জানিয়েছেন, ব্যাংকক থেকে ফেরার পর ২২ সেপ্টেম্বর পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব খান। ভিডিওতে তিনি বলেন, শাকিব-পূজা চেরির বিয়ের এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি চলচ্চিত্র সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সোর্স। তাদের মধ্যে প্রথম এ তথ্য প্রকাশ করেন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি...বিস্তারিত

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরী

মিডিয়াতে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো ঢালিউড সুপারস্টার শাকিবখান ও চিত্রনায়িকা পূজা চেরীর প্রেম ও বিয়ের গুঞ্জন। এর মধ্যেই আরেক নায়িকা শবনম বুবলি শাকিবের সঙ্গে তার বিয়ের খবর ও সন্তানের ছবি প্রকাশ করেন। তবে শাকিব-পূজার বিয়ে বা প্রেমের খবর কতটা সথ্য সে প্রসঙ্গে তারা কেউ মুখ না খুললেও মঙ্গলবার (১১ অক্টোবর) নিজের ভ্যারিফাইড ফেইসবুক প্রোফাইলে...বিস্তারিত

শাকিবের সঙ্গে বুবলির বিবাহ বিচ্ছেদ

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলির বিচ্ছেদ আট মাস আগেই হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়েছে। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন। শাকিব খান ও বুবলি ঘনিষ্ঠ একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, শাকিব খান-বুবলির বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের...বিস্তারিত

যাকে চাচ্চু বলে ডেকেছি, তার সঙ্গে নাচা পসিবল না

কয়েক বছর আগেই শাকিব খানের সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন পূজা চেরি। তবে তাকে এখন শাকিবের নায়িকা রূপে দেখা যায়। এমনকি তাদের প্রেমের গুঞ্জন আছে । যদিও এমন প্রমাণ সাপেক্ষ। পূজার মতো দীঘিও শিশুশিল্পী হিসেবে শাকিবের সিনেমায় অভিনয় করেছেন। তাই নেটিজেনদের ধারণা, হয়তো অচিরেই দীঘিও কিং খানের নায়িকা হবেন। তবে বিষয়টি নিয়ে দীঘি গণমাধ্যমকে বলেন,...বিস্তারিত

ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে মুখ খুলব: নায়িকা পূজা চেরি

ঢালিউড নায়িকা পূজা চেরি বলেছেন, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে মুখ খুলব। সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা অনলাইন পোর্টালে শাকিব খানের সঙ্গে পূজা চেরিকে জড়িয়ে প্রতিবেদন আসায় এমন মন্তব্য করেন তিনি। শাকিবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে এমন কথায় প্রমাণও চাইলেন পূজা। এ গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করতে গিয়ে কিছুটা ক্ষুব্ধও হন এ নায়িকা। পূজা চেরি...বিস্তারিত

তিন স্ত্রী নিয়ে থাকুক শাকিব: ডিপজল

ঢাকাই শোবিজের এখন টক অব দ্য টাউন হলো শাকিব-বুবলীর সন্তান। এরমাঝেই শাকিবের সাথে শবনম বুবলী ও অপু বিশ্বাস ছাড়াও নাম জড়িয়েছে নায়িকা রাত্রিরও। শোনা যাচ্ছে রাত্রির ঘরেও একটি সন্তান আছে শাকিবের। অপর দুই সন্তান জয় ও বীরকে মেনে নিলেও রাত্রির সন্তানকে কখনোই স্বীকৃতি দেননি অভিনেতা। সম্প্রতি এ তথ্য সামনে আসতেই ঝড় ওঠে সিনে দুনিয়ায়। এ...বিস্তারিত

আমাকে দিয়ে শাকিবের বিরুদ্ধে এসব বলানো হয়েছে: রাত্রি

রাত্রি নামের চলচ্চিত্রের এক ‘অতিরিক্ত শিল্পী’ মাঝে মাঝে ইউটিউবারদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাবি করেন, তিনি শাকিব খানের প্রথম স্ত্রী। এমনকি তার গর্ভে জন্ম নেওয়া রাহুল খানের বাবা ঢালিউডের এই জনপ্রিয় নায়ক। যদিও তিনি কখনও এমন দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। সম্প্রতি শাকিব-বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীর প্রসঙ্গ সামনে আসার পর আবারও বিভিন্ন...বিস্তারিত

মুসলিম পরিবারের মেয়ে আমি , যা ঘটেছে সুন্দরভাবে ঘটেছে: নায়িকা বুবলী

নিজের ফেসবুক পেজে বেবি বাম্পের ছবি দেওয়ার পর সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা ও সমালোচনা। নায়িকার এই বেবি বাম্পের ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, মা হয়েছেন বুবলী? মঙ্গলবার সন্ধ্যায় বুবলীর সাথে কথা হলে তিনি গণমাধ্যশকে জানান, এ মুহূর্তে আমি কথা বলতে চাচ্ছি না। কয়েক দিনের মধ্যে আপনাদের সঙ্গে এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবো। তিনি আরও...বিস্তারিত

শাকিবের বাসায় নায়িকা অপু

গত মঙ্গলবার ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। ৬ বছর পূর্ণ হল জয়ের। বিশেষ এই দিনে জয়কে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দেন বাবা শাকিব খান। তিনি লিখেছেন, একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা শো অফ করে না,...বিস্তারিত

মিশা সওদাগর ওটিটি প্ল্যাটফর্মে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর কয়েকদিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, লিফটে আটকা পড়া মিশা নিজেকে খারাপ, দুর্নীতিবাজ মানুষ হিসেবে স্বীকার করছেন, তার এমন বক্তব্যে প্রথমে সবাই হকচকিয়ে যেতে পারেন। বাস্তব নাকি অভিনয়—বোঝা দায়! অবশেষে জানা গেল, ভিডিওটি একটি ওয়েব সিরিজের। এবারই প্রথম বড় পর্দার খল অভিনেতাকে পাওয়া যাবে ওয়েবে।...বিস্তারিত

আজ মীনা দিবস

আজ ২৪ সেপ্টেম্বর মীনা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত প্রতি বছর বাংলাদেশেও এ দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’। সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের সহযোগিতায় প্রতিবছরই ‘ইউনিসেফ’ ঘোষিত দিবসটি সাড়ম্বরে উদযাপন করা হয়ে থাকে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব-এশিয়ার দেশগুলোতে দিবসটি উদযাপিত হয়। বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর...বিস্তারিত

অর্থের অভাবে সিনেমা দেখতে পারেননি শাহরুখ খান!

‘বলিউড কিং’ নামে পরিচিত শাহরুখ খান। ভারতীয় সিনেমার প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক। অঢেল অর্থের মালিক। অথচ এই শাহরুখই এক সময় অর্থের অভাবে সিনেমা দেখতে পারেননি। ছোটবেলায় একবার বাবার সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন। ছোট্ট শাহরুখ বাবার কাছে আবদার ধরেন সিনেমা দেখবে বলে। কিন্তু সিনেমা হলের বাইরে থেকেই বাবা তাজ মহম্মদ খানের সঙ্গে ফিরে আসতে হয়েছিল ছোট্ট শাহরুখকে!...বিস্তারিত