যাত্রীর পিটুনিতে প্রাণ গেলো বাসচালকের
সাভারের আশুলিয়ায় ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে যাত্রীর মারধরে এক বাসচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই বাসচালকের নাম আরিফ হোসেন (২৬)। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার নরশিংহপুরের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন কিরণমালা পরিবহনের চালক। তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়। গাজীপুরের কোনাবাড়ীর একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।...বিস্তারিত