fbpx
হোম amirulmanik

amirulmanik

শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে: বেবিচক

সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে তিনি যখন বিজ্ঞপ্তি...বিস্তারিত

১৬ মাসের গর্ভবতী হিসেবে বিশ্বরেকর্ড করলাম: সোনাক্ষী সিনহা

শোবিজ দুনিয়ায় দীর্ঘসময় ধরে চলছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। নেটিজেনদের মধ্যেও তা নিয়ে জল্পনা- কল্পনা তুঙ্গে। এমন মুহূর্তে অভিনেত্রীর এক মন্তব্যে শোরগোল পড়েছে নেটমাধ্যমে। গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্যের বয়স প্রায় এক বছর চার মাস; অর্থাৎ ১৬ মাস। বিয়ের পর থেকেই...বিস্তারিত

কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আমরা লক্ষ রাখছি: মির্জা আব্বাস

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের অংশ না নেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু কিছু দল ডিস্টার্ব করছে। তবে তারা সব সময়ই এমনটা করে। আমরা লক্ষ্য রাখছি। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই...বিস্তারিত

বঙ্গোপসাগরের পূর্ণ ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুর হবে: প্রধান উপদেষ্টা

আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ী, কক্সবাজার, মহেশখালী সবকিছু মিলিয়ে একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আজ ঐকমত্যের ভিত্তিতে আমরা যেরকম সনদ করলাম, তেমনি রাজনীতির ব্যাপারে, নির্বাচনের...বিস্তারিত

জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এর ৪১ তম জন্মদিন পালন করেছেন দলীয় নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পল্টন মহানগর কার্যালয়ে জাগপার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জন্মদিনের আয়োজন করেন। জন্মদিনে দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করে রাশেদ প্রধান বলেন, এখনো আমাদের সংগ্রাম শেষ হয়নি। দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত...বিস্তারিত

বাসে সিট না পেয়ে চালকের পাশে বসে গেলেন অভিনেতা ডা. এজাজ

দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। এই তারকা আবারও প্রমাণ করলেন, বিনয় আর মানবিকতার দিক থেকে সত্যিই অনন্য তিনি। সাধারণ মানুষ হিসেবে বাসে যেভাবে যাতায়াত করেছেন, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এক যাত্রী তার ফেসবুক পোস্টে লেখেন, সকালে ময়মনসিংহ থেকে রাজিব পরিবহনের বাসে করে ঢাকায়...বিস্তারিত

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ দিতে চায় সরকার, শিক্ষকদের না

মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) দিতে রাজি সরকার। তবে শিক্ষক-কর্মচারীরা বলছেন এটি তাঁরা মানবেন না। তাদের দাবি এ বছর ১০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং আগামী অর্থ বছরে আরও ১০ শতাংশ হারে তা বাড়ানোর নিশ্চয়তা...বিস্তারিত

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া...বিস্তারিত

অবৈধ সম্পদ অর্জন, মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ অক্টোবর) মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। দুদকের অভিযোগে বলা হয়, মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য...বিস্তারিত

রাজনীতি কিংবা দেশ বুঝি না: চঞ্চল চৌধুরী

দেশে অনেকদিনই তেমন একটা কাজ করলেও ওপার বাংলায় থেমে নেই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে লম্বা বিরতির কারণ জানতে চাইলে চঞ্চল চৌধুরী রাজনৈতিক গুঞ্জন সরাসরি উড়িয়ে দেন। তিনি বলেন, ‘না। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই বিরতিটা কিন্তু...বিস্তারিত

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ নিয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিন দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আগামী শুক্রবারই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই...বিস্তারিত

সুদীপ্ত কুমার সিংহকে শরণখোলা থেকে সরানো হলো.. সেই বিতর্কিত ইউএনও

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেয়া, দুর্নীতি ও চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহকে হরিণাকুন্ডু উপজেলায় বদলি করা হয়েছে।  ১২ অক্টোবর (রবিবার) সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি স্বাক্ষরিত এ বিষয়ক প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ইউএনওর বদলির সংবাদ উপজেলায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।...বিস্তারিত

মোশাররফ-চঞ্চলকে নিয়ে হুমায়ূন আহমেদের উপন্যাসের সিনেমা

বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের গল্প-উপন্যাস নিয়ে অনেক নাটক সিনেমা নির্মিত হয়েছে। এগুলোর বেশিরভাগ পরিচালনা করে গেছেন তিনি নিজেই। এবার তার দারুণ জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। যেখানে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দেশের নন্দিত দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। জানা যায়, এই চমকটি নিয়ে আসছেন তরুণ ও প্রতিভাবান পরিচালক...বিস্তারিত

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার

শাপলা প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। সারোয়ার তুষার বলেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায়...বিস্তারিত

মিরপুরে রাসায়নিক গোডাউনে আগুন, ৯ মৃতের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে লাগা আগুনে ৯ মৃতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আরও ৮ জন। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল...বিস্তারিত

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট হবে- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী ১৭ তারিখ জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে। কিন্তু এর মাধ্যমে কোন আইনগত ভিত্তি তৈরি হচ্ছে না, এটা শুধুমাত্র এক আনুষ্ঠানিকতা। বিএনপি গণভোটে রাজি ছিল না। এখন ঠিকই রাজি হয়েছে কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট করতে চায়। একই দিনে দুই ভোট...বিস্তারিত

বাপ্পারাজের কী হলো- অভিনেতার রহস্যময় পোস্ট ঘিরে উদ্বিগ্ন ভক্তরা

ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে নিয়ে হঠাৎই বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। গতরাতে ফেসবুকে অভিনেতার একটি রহস্যময় পোস্টের পর থেকে এমন উদ্বেগের জন্ম দিয়েছে ভক্তদের মনে। এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। উদ্বেগ প্রকাশ করে এক ভক্ত লেখেন, কী হয়েছে নায়ক? আরেক জন লেখেন, ভাইয়া আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্রাজেডি কিং’ এবং নায়করাজের...বিস্তারিত

গ্রামীণ ব্যাংক প্রমাণ করেছে, দরিদ্র নারীরাও হতে পারে সফল উদ্যোক্তা: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংক প্রমাণ করেছে, দরিদ্র নারীরাও হতে পারে সফল উদ্যোক্তা। গ্রামীণ দানোন শিশুখাদ্য অপুষ্টির বিরুদ্ধে লড়ছে। পৃথিবীর নানা স্থানে গড়ে ওঠা অসংখ্য সামাজিক ব্যবসা মানুষ ও সমাজকে ক্ষমতায়ন করছে। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান...বিস্তারিত

৭ দাবিতে দেশব্যাপী ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাগপা

জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৭ দফা দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। ১৪ অক্টোবর সকাল ১১ টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই দিন...বিস্তারিত

সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক কর্মসূচিতে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী। আজিজী বলেন, ‘কাল (সোমবার) থেকে এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি...বিস্তারিত