হোম আন্তর্জাতিক স্বপ্নরাজ্য কাশ্মীরের একটি গ্রামের নাম বাংলাদেশ
স্বপ্নরাজ্য কাশ্মীরের একটি গ্রামের নাম বাংলাদেশ

স্বপ্নরাজ্য কাশ্মীরের একটি গ্রামের নাম বাংলাদেশ

394
0
2

রোমান্টিক স্বপ্নের ভূস্বর্গ, স্বপ্নরাজ্য কাশ্মীরের একটি গ্রামের নাম বাংলাদেশ! চারদিকে পানি, পেছনে সুউচ্চ পর্বত, সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটির। বিখ্যাত উলার হৃদের তীরে এই গ্রামটিরও সৌন্দর্য কিন্তু কম নয়! 

অবস্থান কাশ্মীরের বান্ডিপুরা জেলার আলুসা তহশিলে একটি গ্রামের নাম বাংলাদেশ। বান্ডিপুরা-সোপুরের মধ্য খান দিয়ে মাটির রাস্তা ধরে পাঁচ কিলোমিটার হাটলেই এই গ্রামটি দেখা যাবে।

গ্রামের নাম বাংলাদেশ হলো কেন? ১৯৭১ সালে জুরিমন নামক এক গ্রামের ৫-৬টি ঘরে আগুন লাগে। গৃহহীন হয়ে পড়েন নিরীহ সাধারণ এই মানুষগুলো। তারা তখন পুড়ে যাওয়া জায়গা থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় সবাই মিলে ঘর তোলেন। সেই বছরই ডিসেম্বরে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। সেই একই সময় গৃহহীন মানুষগুলো দুঃসময় মোকাবেলা করে শুরু করেন তাদের নতুন জীবন। তাই তারাও তাদের নতুন গ্রামের নাম রাখেন বাংলাদেশ।

গ্রামের মর্যাদা লাভ ২০১০ সালে বান্ডিপুরার ডিসি অফিস বাংলাদেশ নামক এই গ্রামটিকে আলাদা গ্রামের মর্যাদা দেন। ৫/৬ ঘর থেকে শুরু হওয়া বাংলাদেশ গ্রামে এখন আছে পঞ্চাশেরও বেশি ঘর! 

জীবিকা নির্বাহ বাংলাদেশ গ্রামের মানুষের মাছ ধরা মূলত প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম। পাশাপাশি পানি বাদাম সংগ্রহ করাও গ্রামবাসীর অন্যতম প্রধান কাজ।

(394)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *