হোম অনুসন্ধান অপরাধবার্তা গাজীপুরে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
গাজীপুরে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

গাজীপুরে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

12
0

গাজীপুরে তউসিফুল ইসলাম মুন্না নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বুধবার (২৪ জুলাই) সকালে টঙ্গী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কাজীপাড়া এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী বড় ছেলে মুন্নাকে বাসার ভেতরে রেখে বাইরে থেকে তালা মেরে, ছোট ছেলেকে স্কুলে নিয়ে যান। বাসায় ফিরে মুন্নার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন তিনি। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 
নিহতের পেটে বড় ধরনের জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর এটি হত্যা না আত্মহত্যা তা স্পষ্ট হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ। 

নিহত মুন্না রাজধানীর উত্তরা শাহিন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *