হোম আন্তর্জাতিক দাবদাহে ইউরোপের জনজীবন অতিষ্ঠ
দাবদাহে ইউরোপের জনজীবন অতিষ্ঠ

দাবদাহে ইউরোপের জনজীবন অতিষ্ঠ

8
0

তীব্র দাবদাহে ইউরোপের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মধ্য ইউরোপের জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে এবং দক্ষিণ ইউরোপের স্পেন, পর্তুগাল, ইতালিতে তাপমাত্রা সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। সাধারণত এই সময় ইউরোপে গরম পড়লেও এ বছরে তাপমাত্রা পুরোনো সব রেকর্ড অতিক্রম করেছে। জার্মানিতে ১৪০ বছরের পরিসংখ্যানে এবার জুন মাস ছিল সবচেয়ে উষ্ণতম মাস।

গত শনিবার ফ্রান্সের বিভিন্ন স্থানে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা এটি। জার্মানির বিভিন্ন শহরেও শনিবার তাপমাত্রার পরিমাণ ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার হল্যান্ড, সুইজারল্যান্ডে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। পর্তুগাল, স্পেনের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। আবহাওয়াবিদেরা  বলছেন, উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির উত্তপ্ত বায়ুপ্রবাহের প্রভাবেই ইউরোপের তাপমাত্রা বেড়েছে।

প্রচণ্ড গরমে ফ্রান্সে ৪ হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার স্পেনের কাতালানিয়া প্রদেশের টারাগোনায় শত শত অগ্নিনির্বাপক কর্মী ৬৫ হাজার হেক্টর পরিমাণ জমির একটি বনাঞ্চলে আগুন নির্বাপণের জন্য চেষ্টা করেছে। নিরাপত্তার কারণে আগুন লাগা বনাঞ্চলের কাছেই অবস্থানরত পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে।

 

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *