fbpx
হোম বিনোদন ঈদে টিভি নাটক বনাম ইউটিউব নাটক!
ঈদে টিভি নাটক বনাম ইউটিউব নাটক!

ঈদে টিভি নাটক বনাম ইউটিউব নাটক!

0

আসন্ন ঈদুল ফিতরে ঈদের নাটকের চেয়ে সংখ্যা ও বাজেটে ইউটিউব নাটক বেশী! আগের মতো টেলিভিশন সেটের সামনে বসে পুরো নাটক দেখার প্রচলন কমে যাচ্ছে। সবাই নিজ নিজ স্মার্টফোনে সুবিধামতো সময়ে নাটকগুলো ইউটিউবে দেখে নেন। তাই এবার ঈদে শুধু ইউটিউব চ্যানেলের জন্যই নির্মিত হচ্ছে শতাধিক নতুন নাটক। পাশাপাশি টেলিভিশনে নাটকের সংখ্যা অনেকাংশেই কমে যাচ্ছে।

এবার টেলিভিশন নাটক কমে যাবার আরো একটি কারণ হলো আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের আসর। আগামী ৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। ঈদুল ফিতরের উৎসবে এবার টেলিভিশনের অনুষ্ঠানসূচিতে ভাগ বসাবে বিশ্বকাপ ক্রিকেট। আর এ কারণে টিভি চ্যানেলগুলো উৎসাহ হারিয়েছে  ঈদের নতুন নাটকে।

চেঞ্জ টিভির  অনুসন্ধানে দেখা গেছে, টেলিভিশনের চেয়ে ইউটিউবে বেশির ভাগ নাটকের বাজেট বেশি । যেখানে টেলিভিশনে এক ঘণ্টার নাটকের বাজেট ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার, সেখানে ইউটিউবের এক ঘণ্টার নাটকের বাজেট চার থেকে ছয় লাখ টাকা। অন্যদিকে বিভিন্ন টেলিভিশনে খবর নিয়ে জানা যায়, কয়েকটি টিভি ছাড়া বাকি টিভিগুলোর ঈদের বিশেষ নাটক নির্মাণ করছে বিভিন্ন আউটসোর্সিং হাউজ। সব মিলিয়ে এবারের ঈদের নাটক ও টেলিফিল্ম দর্শকরা দেখবেন ইউটিউবে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *