হোম আন্তর্জাতিক ১৪ বছর অন্ধকার ঘরে প্রেমিকার বিরহে!
১৪ বছর অন্ধকার ঘরে প্রেমিকার বিরহে!

১৪ বছর অন্ধকার ঘরে প্রেমিকার বিরহে!

0
0

প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর ১৪ বছর অন্ধকার ঘরে কাটিয়ে দিয়েছেন ভারতের পূর্ব বর্ধমানের শিবু বারুই নামে এক যুবক।

পরিবারের সদস্যরা জানান, শিবুর কোনো সমস্যা ছিল না। বছর ১৪ আগে হঠাৎ নিজেকে ঘরে বন্দি করে ফেলেন শিবু। তিনি ঘর থেকে বের হতেন না। কেউ তার ঘরে গেলে তিনি খুব বিরক্ত হতেন। ঘরের মধ্যেই খাওয়া-দাওয়া থেকে মল-মূত্র ত্যাগ করতেন।

শিবুর মা কমলাদেবী জানান, আর পাঁচজনের মতোই স্বাভাবিক ছিল শিবু। একটি দোকানে কাজ করত। কিন্তু ১৪ বছর আগে হঠাৎ কেমন বদলে যায়। ঘর থেকে  বের হতো  না।

শিবুর বৌদি অঞ্জু বারুই বলেন, ‘আমার দেওর স্বাভাবিকই ছিল। একটা দোকানে কাজ করত। পরে ওই দোকানের মালিক কাজ থেকে ছাড়িয়ে দেন। তারপর থেকেই বাড়ি থেকে বের হতে চাইতো না। ওর কাছে একটি বাক্স থাকতো। ওই বাক্সের মধ্যে একটি মেয়ের ছবি দেখেছিলাম। প্রেমঘটিত কারণে শিবু হয়তো নিজেকে ঘরবন্দি করে ফেলেছে।’

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *