হোম আন্তর্জাতিক মিয়ানমার সেনাদের বিরুদ্ধে প্রথম অভিযানে সফল বিদ্রোহীরা !
মিয়ানমার সেনাদের বিরুদ্ধে প্রথম অভিযানে সফল বিদ্রোহীরা !

মিয়ানমার সেনাদের বিরুদ্ধে প্রথম অভিযানে সফল বিদ্রোহীরা !

0
0

মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী একটি সামরিক হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। মিজিমাডেইলি এবং কাচিনওয়েভস নিউজ পোর্টাল থেকেও হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়েছে।

সোমবার দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

মিয়ানারের কাচিন রাজ্য এবং অন্যান্য স্থানে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই এই খবর সামনে এলো। সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর এটাই প্রথম কোনো সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। তবে দেশটির সামরিক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জানিয়েছে, সোমবার সকালে মোমাউক শহরের কাছাকাছি একটি গ্রামে সামরিক হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়। ওই এলাকায় গত কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

ওই বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র নাও বু বলেন, সামরিক বাহিনী সোমবার সকাল ৮ বা ৯টার দিকে এখানে বিমান হামলা চালিয়েছে। তারা যুদ্ধ বিমান ব্যবহার করেছে এবং হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে। আমরাও তাদের পাল্টা আক্রমণ করেছি।

মিয়ানমারে বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। কিন্তু সামরিক অভিযানের পর থেকে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিকেই সবচেয়ে বেশি সক্রিয় দেখা গেছে। দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ হাজার ৫৫৫ জন আটক হয়েছে। প্রায় ৪০ জন সাংবাদিককে এখন পর্যন্ত আটক করা হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *