হোম আন্তর্জাতিক বোরকা পরা ও মাদ্রাসা নিষিদ্ধ করবে শ্রীলঙ্কা
বোরকা পরা ও মাদ্রাসা নিষিদ্ধ করবে শ্রীলঙ্কা

বোরকা পরা ও মাদ্রাসা নিষিদ্ধ করবে শ্রীলঙ্কা

0
0

শ্রীলঙ্কার জননিরাপত্তা মন্ত্রী শারাথ বীরসেকের বলেছেন, শ্রীলঙ্কায় মুসলিম নারীদের বোরকা পরিধানে নিষেধাজ্ঞা জারি এবং এক হাজারের অধিক ইসলামিক স্কুল বন্ধ করে দেওয়া হবে।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন বলে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়।

শারাথ আরও বলেছেন, গত শুক্রবার জাতীয় নিরাপত্তার স্বার্থে মুসলিম নারীদের বোরকা পরিধানে নিষেধাজ্ঞা জারি করতে মন্ত্রীসভায় অনুমোদনের জন্য তিনি একটি বিলে স্বাক্ষর করেছেন।

এই মন্ত্রী দাবি করেন, সরকার এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধের পরিকল্পনা করছে। এসব মাদ্রাসা দেশের জাতীয় শিক্ষানীতি ধ্বংস করছে। কেউ একটি স্কুল খুলে শিক্ষার্থীদের যা ইচ্ছা শেখাতে পারে না।
উল্লেখ্য, শ্রীলঙ্কার জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম। দেশটিতে বাইরে যাওয়ার সময় মুসলিম নারীদের একটি বড় অংশ বোরকা পরেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *