হোম বিনোদন পুতুলকে ধর্ষণের হুমকি; ক্ষমা চাওয়ার পরেও আইনি ব্যবস্থা নিচ্ছেন যে কারণে…
পুতুলকে ধর্ষণের হুমকি; ক্ষমা চাওয়ার পরেও আইনি ব্যবস্থা নিচ্ছেন যে কারণে…

পুতুলকে ধর্ষণের হুমকি; ক্ষমা চাওয়ার পরেও আইনি ব্যবস্থা নিচ্ছেন যে কারণে…

0
0

সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলকে সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি দিয়েছেন এক তরুণ।

প্রকাশ্যে ফেসবুকে করা ওই তরুণের মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন গায়িকা।

বিষয়টি নিয়ে পুতুল ফেসবুকে লেখেন, ‘ধর্ষণের ইচ্ছা পোষণ করা ছেলেটি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তার মন্তব্যের জন্য। তার ভাষ্য মতে, তার আইডি থেকে অন্য কেউ মন্তব্যটি করেছে! ঘটনা সত্যি হোক বা মিথ্যা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তটি স্থগিত করেছি। তা না হলে মামলার জাঁতাকলে তার বেঁচে থাকা দায় হতো এবং সেটাই হওয়া উচিত। ’

এদিকে ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করার পর ফের ‘ক্ষমা চাওয়া’র ভিডিওটি সরিয়ে ফেলে ধর্ষণের হুমকি দেওয়া ওই তরুণ। এতে পুতুল মনে করছেন, ছেলেটি চালাকি করছে।

তিনি মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ফেসবুকে লিখেছেন, ধর্ষণ করতে চাওয়া ছেলেটা ক্ষমা চেয়ে পোস্ট করা ভিডিও বার্তাটি সরিয়ে ফেলেছে। ক্ষমা করার সিদ্ধান্তটা ভুল ছিল মনে হচ্ছে। তাই শেষ পর্যন্ত আইনি ব্যবস্থা নিচ্ছি। পুতুল জানান, বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় থানায় গিয়ে সাধারণ ডায়েরি করবেন তিনি। এরপর মামলা করার কথাও ভাবছেন।

তিনি বলেন, ধর্ষক এবং ভবিষ্যৎ-ধর্ষকদের বলছি, খুব সাবধান! সময় পাল্টাচ্ছে! ‘ধর্ষণ’ শব্দটা উচ্চারণের আগেও নিজের এবং পরিবারের কথা ভেবে নিস। তোর/তোদের জীবন নরকে পরিণত হয়ে যাবে কিন্তু! মুখ লুকানোর জায়গা পাবি না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *