হোম আন্তর্জাতিক ইসরায়েলি বিমানকে কুয়েতের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা
ইসরায়েলি বিমানকে কুয়েতের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা

ইসরায়েলি বিমানকে কুয়েতের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা

0
0

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইসরাইলের বিমানকে সৌদি আরব নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে।

খবরে আরও বলা হয়, দুবাইয়ের অনুরোধের পর আরব আমিরাতের সঙ্গে যেকোনো দেশ থেকে বিমান যোগাযোগে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করা হয়। এতে করে দুবাই ও তেলআবিবের মধ্যে বিমান যোগাযোগের সময় ও খরচ অর্ধেক কমে আসবে।

এদিকে, কুয়েত সরকার জানিয়েছে, কুয়েতের আকাশ ইসরায়েলি বিমান ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন। ইসরাইলের কোনো বিমানকে কোনোদিনই আকাশসীমা ব্যবহার করতে দেবে না কুয়েত।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *