হোম আন্তর্জাতিক চীনে উইঘুরদের মসজিদ এখন শৌচাগার কেন্দ্র !
চীনে উইঘুরদের মসজিদ এখন শৌচাগার কেন্দ্র !

চীনে উইঘুরদের মসজিদ এখন শৌচাগার কেন্দ্র !

0
0

চীন সরকার উইঘুরদের ওপর ব্যাপকহারে নিপীড়ন চালাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিশ্ব উইঘুর কংগ্রেসের সভাপতি দোলকান ইসা।

দোলকান ইসা বলেন, এক সময় জিনজিয়াং প্রদেশে বেশিরভাগ নাগরিকই ছিল উইঘুর সম্প্রদায়ের। কিন্তু চীন সরকারের নিপীড়নের কারণে জিনজিয়াংয়ে এখন ৪০ শতাংশ নাগরিকই চীনা।

দোলকান ইসা বলেন, উইঘুরদের মসজিদগুলো প্রস্রাব করার জায়গায় পরিণত হয়েছে। তাদের ধর্মীয় পরিচয় ও রীতি পালনে ব্যাঘাত ঘটানো হচ্ছে। চীন সরকার পরিকল্পিতভাবে উইঘুরদের ওপর যে নির্যাতন চালাচ্ছে, বিভিন্নভাবে মুসলিম নিধনের কাজ করছে, সেটা গণহত্যার সামিল।

তিনি আরো বলেন, উইঘুরদের জন্য চীন সরকারের পুনঃশিক্ষাকেন্দ্র আইওয়াশ ছাড়া কিছুই নয়। তারা মগজ ধোলাইয়ের মাধ্যমে উইঘুর সম্প্রদায়ের লোকদের নিজেদের সংস্কৃতি থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন আটককেন্দ্রে ৩০ লাখের বেশি উইঘুর আটকে রেখে অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। উইঘুরদের গণহত্যার মতো অপরাধ করছে চীন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *