হোম আন্তর্জাতিক করোনা টিকা আবিস্কার করতে আর ১ বছর সময়ের প্রয়োজন
করোনা টিকা আবিস্কার করতে আর ১ বছর সময়ের প্রয়োজন

করোনা টিকা আবিস্কার করতে আর ১ বছর সময়ের প্রয়োজন

0
0

এবার ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সির (ইএমএ) বলেছে, খুব দ্রুত হলেও এই করোনা টিকা অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।

করোনা ভাইরাস থেকে বাঁচতে ১১৫ টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই)। ভ্যাকসিন আবিষ্কারে রাতদিন চেষ্টা করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ওষুধ প্রস্তুতকারক ও গবেষণা প্রতিষ্ঠানগুলো। এরি মধ্যে এই তথ্য জানালো তারা।

ইএমএর প্রধান মার্কো ক্যাভালেরি বলছিলেন, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে এখন থেকে এক বছরের মধ্যে, অর্থাৎ ২০২১ সালের শুরুর দিকে কয়েকটি (টিকা) অনুমোদনের জন্য প্রস্তুত হতে পারে।

বলেন, আমরা যা দেখতে পাচ্ছি তার ওপর নির্ভর করে কিছু পূর্বাভাস দেয়া হচ্ছে মাত্র। তারপরও বলতে হবে (এক বছরের মধ্যে টিকা পাওয়া) এটা সবচেয়ে ভালো পরিস্থিতির বিবেচনায়। যতগুলো টিকা নিয়ে কাজ করা হচ্ছে তার সবগুলো হয়তো অনুমোদন পাবে না এবং (সেগুলো) হারিয়ে যাবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *