মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ মিছিল
32
0
1
ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ, মাদরাসায় আগুন দেয়ার প্রতিবাদে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে সমমনা কয়েকটি ইসলামী দল ।
বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, ভারতের সাম্প্রদায়িক মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে । মুসলমানদের বাড়ি ঘরে আগুন দিয়ে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে । নারী ও শিশুদের ওপরও নির্মম নির্যাতন চালানো হচ্ছে । বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভারতের মুসলমানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা ।
বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে । উল্লেখ্য, এখন পর্যন্ত ভারতে হিন্দু উগ্রবাদীদের নির্যাতনে ৩৯ জন নিহত হয়েছেন ।
(32)
1