Site icon changetv.press

মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ মিছিল

ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ, মাদরাসায় আগুন দেয়ার প্রতিবাদে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে সমমনা কয়েকটি ইসলামী দল ।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, ভারতের সাম্প্রদায়িক মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে । মুসলমানদের বাড়ি ঘরে আগুন দিয়ে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে । নারী ও শিশুদের ওপরও নির্মম নির্যাতন চালানো হচ্ছে । বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভারতের মুসলমানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা ।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে । উল্লেখ্য, এখন পর্যন্ত ভারতে হিন্দু উগ্রবাদীদের নির্যাতনে ৩৯ জন নিহত হয়েছেন ।

(32)

Exit mobile version