হোম বিনোদন মেয়ের নাম্বার দিতে ১০ শর্ত দিলেন মীর
মেয়ের নাম্বার দিতে ১০ শর্ত দিলেন মীর

মেয়ের নাম্বার দিতে ১০ শর্ত দিলেন মীর

50
0

‘মীরাক্কেল’ খ্যাত তারকা মীর আফসার আলী ১৩ জানুয়ারি মেয়ে মুসকানকে নিয়ে ক্যাফেতে কফি পান করছেন এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। পরে সেখানে মন্তব্যের ঘরে মুসকানের মুঠোফোন নাম্বার চেয়ে বসেন সায়াক গাঙ্গুলী নামে এক ব্যক্তি।

কিন্তু তিনি রেগে না গিয়ে বেশ রসিকভাবেই তার জবাব দেন। ঐ মন্তব্যের ঘরে মীর লিখেন ‘ অবশ্যই…তার আগে নিচের তথ্যগুলো দিতে হবে।
১. জন্ম সনদ
২. প্যান কার্ড
৩. আধার কার্ড/ভোটার আইডি
৪. রেশন কার্ড
৫. এ৪ সাইজের কাগজে বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ
৬. এ৩ সাইজের কাগজে ডান হাতের বুড়ো আঙ্গুলের ছাপ
৭. সর্বশেষ বাসস্থানের প্রমাণপত্র সহ ঐ স্থানের সর্বশেষ জমা দেয়া বিদ্যুত বিলের কপি
৮. বিগত ৩ বছরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য
৯. পাসপোর্টের সামনের ও পিছনের পাতার স্ক্যান কপি
১০. বিগত ৩ বছরের আয়কর রিটার্ণ তথ্য
ব্যস। এই কটা ডকুমেন্ট পেলেই দিয়ে দেব।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মীর বলেন, ‘এটা তো মজা করেই লিখেছি। রাগ, ক্ষোভ দেখিয়ে কি লাভ! এমন কমেন্টে আমার মেয়ের তো কোনো ক্ষতি হয়নি। সোশ্যাল মিডিয়ায় এমনটা হরহামেশাই হয়। তাই বলে মেজাজ হারিয়ে উত্তর দেয়া ঠিক নয়। তাই ঠান্ডা মস্তিষ্কে কমেন্ট করেছি।’

তবে তিনি বলেন, ‘মেয়ে বড় হয়েছে। এরপর থেকে ছবি আপলোড করার সময় বিষয়টা মাথায় রাখতে হবে। আমি একজন বাবা। সব সময় সর্তক থাকতে হবে।’

(50)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *