হোম আন্তর্জাতিক খাশোগি হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড…খালাস দুইজন
খাশোগি হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড…খালাস দুইজন

খাশোগি হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড…খালাস দুইজন

8
0

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি  আদালত। একই অভিযোগে অন্য ৩ জনকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে খাসোগি হত্যার নেতৃত্ব দেয়া কিলিং স্কোয়াডের দুই প্রধান পরিকল্পনাকারীকে খালাস দেয়া হয়েছে। এ দু’জন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

গত বছরের অক্টোবর মাসে খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে নিজের ভিসা সংক্রান্ত কাগজপত্র নবায়নের জন্য গেলে সেখানেই তাকে হত্যা করা হয়।

হত্যার ঘটনায় সৌদি যুবরাজ বিন সালমানের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পর্যবেক্ষণে উঠে আসে।

এদিকে তুরস্কও বিন সালমানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করে আসছে। তবে বিন সালমান তা অস্বীকার করে আসছিলেন। হত্যা অভিযানে এক ডজনের বেশি কর্মকর্তা অংশ নিয়েছেন বলে জানা গেলেও শাস্তি দেয়া হয়েছে ৮জনকে। তবে কাদেরকে দণ্ড দেয়া হলো তাদের নাম জানা যায়নি।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *