হোম আন্তর্জাতিক দিল্লিতে বাসে আগুন দিয়েছে পুলিশ, ভিডিও ভাইরাল
দিল্লিতে বাসে আগুন দিয়েছে পুলিশ, ভিডিও ভাইরাল

দিল্লিতে বাসে আগুন দিয়েছে পুলিশ, ভিডিও ভাইরাল

18
0

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্য বিক্ষোভে উত্তাল। সব যায়গায় আগুন-ভাঙচুর চালানো হচ্ছে। এরই মাঝে একটি বাসে পুলিশের আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি বাসে কেরোসিনের জার থেকে কিছু তরল ছিটিয়ে দিচ্ছে দেশটির পুলিশ কর্মীই। রবিবার সন্ধ্যা নাগাদ দেশটির রাজধানী দিল্লি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি অঞ্চলে নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাকারী সহিংস বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

এরই মাঝে পুলিশের বাসে আগুন দেয়ার ভিডিও দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মী নিজেই একটি ফাঁকা বাসে কেরোসিনের জার থেকে কোনও তরল ছুঁড়ছেন।

ভিডিওতে আরো দেখা যায়, বেশ কয়েকটি বাস ও দু’চাকার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার বিষয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াসহ অনেকেই অভিযোগ করছেন, পুলিশেরই কিছু কর্মী এই ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে পুলিশের তরফ থেকে এই ধরণের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

(18)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *