হোম অন্যান্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট,দুর্ভোগে যাত্রীরা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট,দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট,দুর্ভোগে যাত্রীরা

9
0

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আনালিয়াবাড়ি থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে গাড়ি, এতে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন চালক এবং যাত্রীরা।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় একই সঙ্গে রাস্তার দুই পাশে কেটে মহাসড়কের সংস্কার কাজ চলছে। অন্যদিকে বিজয় দিবসে সরকারি ছুটি থাকায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। আটকে পড়েছে মালবাহী ট্রাকও।

ফলে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। এতে সকাল থেকেই কালীহাতি উপজেলার আনালিয়াবাড়ি থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যান চলাচল করছে। মহাসড়কের চালক এবং যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে দুর্ভোগের স্বীকার হচ্ছেন। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে টাঙ্গাইল জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ সকাল থেকেই কাজ করছেন। অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে বলেও জানান ওই পুলিশ সদস্য।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *