হোম বিনোদন নিয়মিত ইসলামিক গান গাইতে চান আসিফ আকবর
নিয়মিত ইসলামিক গান গাইতে চান আসিফ আকবর

নিয়মিত ইসলামিক গান গাইতে চান আসিফ আকবর

176
0
4

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এখন থেকে নিয়মিত হামদ,নাত ও ইসলামিক গান করবেন । আর এমনটা জানিয়েছেন তিনি নিজেই । আগামী পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লেললাহু আলাইহে ওয়া সাল্লাম উপলক্ষে আসিফ একটি নাতে রাসুল গেয়েছেন এবং তার খবর নিজেই ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেছেন ।

কণ্ঠশিল্পী আসিফের ফেসবুক পোস্টটি তুলে ধরা হল:

কুমিল্লা গুলবাগিচা স্কুলে ভর্তি হওয়ার পর আমাদের গানের শিক্ষিকা প্রয়াত শ্রদ্ধেয়া কল্যানী সেন গুপ্তা আপার কড়া নজরদারীতে আটকে যাই। আমি হারমোনিয়াম এখনো বাজাতে পারিনা, শেখার আগ্রহ কখনোই ছিলোনা। আমার আগ্রহ ছিলো ডাকটিকিট সংগ্রহ আর ক্রিকেট খেলায়। কল্যানী আপা আমাকে লালন নজরুল রবীন্দ্র পল্লী দেশের গান গাওয়াতেন জোর করে। তিনি ব্যাসিক্যালী ছিলেন নজরুল প্রেমী, উনার চুল চোখে কবির চেহারার সঙ্গে ব্যাপক মিল ছিলো।

ছোট নাটিকায় অভিনয়ও করিয়েছেন পন্ডিত বুড়ো চরিত্রে। হামদ ও নাত ই রাসুল শিখিয়েছেন মেরে মেরে। স্কুলের বার্ষিক মিলাদেও আমার অংশগ্রহণ থাকতো। আপাকে কোনভাবেই ফাঁকি দেয়া সম্ভব হতোনা, তিনি স্কুলের যে কোন কালচারাল এ্যাকটিভটিজে আমাকে রাখতেনই।

গানকে ক্যারিয়ার হিসেবে নেয়ার পর থেকেই আমার অনেক ফ্যান অনুরোধ করেছেন বাদ্যযন্ত্র ছাড়া যেন ইসলামিক গান গাই। সাহস করে উঠতে পারিনি এতোদিন। সামনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী, এই উপলক্ষে সুযোগ এসেছে একটি নাত-ই রাসূল গাইবার। সঙ্কোচ কাটিয়ে গেয়েই ফেললাম ত্রি-ভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়। ভাবলাম অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিংতো জমা দেইনি। সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিয়মিত হামদ, নাত ও ইসলামিক গান গাইবো, বাকী আল্লাহর ইচ্ছা। সবার কাছে দোয়া চাই।
ভালবাসা অবিরাম ।

(176)

4

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *