নচিকেতাকে উৎসর্গ করে তরুন সিং ‘র ‘বেকার ছেলে’
নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গানের এক উৎকৃষ্ট উদাহরণ তিনি। যার খ্যাতি গোটা উপমহাদেশ জুড়ে। যিনি হয়েছেন হাজার হাজার মানুষের ন্যয়ের প্রতীক। প্রতিবাদী বা জীবনমুখী গান করে মানুষের উপলব্ধিবোধের অন্যতম জায়গাগুলো বের করে আনেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।
এই ব্যতিক্রমী মানুষটাকে ঘিরে রয়েছে এপার ওপার বাংলার অসংখ্য মানুষের হাজারো স্বপ্ন। তেমনি এক স্বপ্নকে ধারন করে বাংলাদেশের তরুণ গীতিকার ও সুরকার তরুন সিং বের করলেন ‘বেকার ছেলে’ নামে নতুন একটি গান। গানটি তিনি উৎসর্গ করেছেন নচিকেতা চক্রবর্তীকে।
বেকার ছেলে সম্পর্কে চেঞ্জ টিভিকে তরুন সিং জানান,
‘গুরু নচিকেতা জীবনমুখী গানের একটাই সূর্য । তার গান শুনে মৃত প্রায় মানুষ নতুন জীবন পায়। আমার গান লেখার একমাত্র অনুপ্রেরণা ও শক্তি শুধুই তিনি। বেকার ছেলে শুধু বেকার ছেলের মধ্যে সীমাবদ্ধ নয় এটা পুরো সমাজের অবক্ষয়ের চিত্র।’
জি সিরিজের ব্যানারে ‘বেকার ছেলে’ শিরোনামে তার নিজের কথা ও সুরে গানটি প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর ইতোমধ্যে ভালো সাড়া পেয়েছেন শ্রোতাদের কাছ থেকে। এছাড়াও তিনি খুব শীঘ্রই ফেনীর ‘নুসরাত’ কে উৎস্বর্গ করে ‘ধর্ষণ’ নামের একটি গান প্রকাশ করবেন।
উল্লেখ্য, তরুন সিং এর বেশ কিছু গান ইতোমধ্যে বাংলাদেশের অনেক জনপ্রিয় তারকারা গেয়েছেন।
বেকার ছেলে গানটির ইউটিউব লিংক:
https://www.youtube.com/watch?v=Pv9k7QES7Zo
(125)