হোম বিনোদন লাইফ সাপোর্টে অভিনেতো হুমায়ুন সাধু
লাইফ সাপোর্টে অভিনেতো হুমায়ুন সাধু

লাইফ সাপোর্টে অভিনেতো হুমায়ুন সাধু

10
0

রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফসাপোর্টে অভিনেতা হুমায়ূন সাধু।

নিউরোলজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সাধুকে রাখা হয়েছে। তিনি ভারতীয় চিকিৎসক কৃষ্ণা প্রভুর তত্ত্বাবধানে রয়েছেন।

তার অবস্থা সংকটাপন্ন। তার দুবার ব্রেনস্ট্রোক হয়েছে। হুমায়ূন সাধুর সঙ্গে হাসপাতালে অবস্থান করছেন তার ঘনিষ্ঠজন ও নাট্যনির্মাতা আশফাক নিপুণ। তিনি সাংবাদিকদের জানান, ‘হুমায়ূনকে লাইফসাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। তাই আমরাও অপেক্ষা করছি। সবার কাছে সাধুর জন্য দোয়া চাইছি।’

মুলত মোস্তফা সরওয়ার ফারুকীর হাত ধরে শোবিজে হুমায়ূন সাধুর পথচলা শুরু। অভিনয় দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন, নাটক নির্মাণ করেও প্রশংসিত হয়েছেন তিনি। ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু হয় তার।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *