হোম সাক্ষাৎকার ড. আবদুর রাজ্জাকের সংগ্রামী জীবনের গল্প

ড. আবদুর রাজ্জাকের সংগ্রামী জীবনের গল্প

21
0

ড. আবদুর রাজ্জাক। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। একজন সফল ‍কৃষিবিদ হিসেবেও তার পরিচিতি রয়েছে। ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে চেঞ্জ টিভির সঙ্গে কথা বলেছেন  এই সফল রাজনীতিবিদ।

ছেলেবেলা…

ড. আবদুর রাজ্জাকের বয়স তখন মাত্র সারে ৩ বছর আর তার ছোট ভাইয়ের বয়স আঠারো মাস। ঠিক এই সময় জীবনে নেমে আসে ভয়াবহ দূর্যোগ। পিতৃহারা হন দুই ভাই। এরপর মা সহ তাদের আশ্রয় হয় নানা বাড়িতে। নানা সরকারী চাকরী করতেন। আর তার বাবা ঢাকায় চাকরী করতেন।

নানা বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী মুসুদ্দি গ্রামে মুসুদ্দি স্কুুলে প্রাথমিক শিক্ষা শেষ করে ধনবাড়ি স্কুল থেকে এসএসসি পাশ করেন।

ছাত্রজীবন…

ছাত্রজীবন থেকেই অন্যদের থেকে একটু আলাদা ছিলেন আবদুর রাজ্জাক। পাকিস্তানী শাসন-শোষনের বিরুদ্ধে অংশ নিতেন সব কর্মসূচীতে। সে সময় তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রথমে সাধারণ সম্পাদক ও পরে সভাপতি নির্বাচিত হন। স্বাধীনতার পর পরই তিনি কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। পরে ১৯৮০ সালে তিনি বিশ্ব ব্যাংকের স্কলারশীপ নিয়ে আমেরিকায় চলে যান। সেখানে তিনি অ্যাগ্রোনোমিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ৪ বছর পর দেশে ফিরে তিনি কৃষি গবেষণা কাউন্সিলে চাকরী জীবন শুরু করেন  এবং সেখানে চিফ সাইন্টিফিক অফিসার পদে উন্নীত হন।

রাজনীতি…

চাকরীতে যোগদান করলেও ছাত্রজীবন থেকে রক্তে মাংসে যে রাজনীতি মিশে গেছে তা থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করতে পারেননি। এক পর্যায়ে তিনি চাকরী ছেড়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং ২০০১ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।  এরপর ২০০৮ ও ২০১৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। এসময়ে তিনি বাংলাদেশ সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়- খাদ্য ও দূর্যেোগ ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্দোলন-সংগ্রাম…

ছাত্রজীবন থেকেই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সব আন্দোলন সংগ্রামে ড. আবদুর রাজ্জাকের রয়েছে সক্রিয় অংশ গ্রহন।

(21)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *