হোম বিনোদন ৪০ বছর পর চীনে মুক্তি পাবে পাকিস্তানি সিনেমা…
৪০ বছর পর চীনে মুক্তি পাবে পাকিস্তানি সিনেমা…

৪০ বছর পর চীনে মুক্তি পাবে পাকিস্তানি সিনেমা…

0
0

আজ থেকে প্রায় ৪০ বছর আগে চীনে পাকিস্তানের সিনেমা চলতো। এরপর থেকে আর কোনো সিনেমা মুক্তি দেয়া হয়নি দেশটিতে।

এবার সেই খরা কাটতে যাচ্ছে পাকিস্তানের। চীনে মুক্তি পাচ্ছে পাকিস্তানের সিনেমা। প্রায় ৪০ বছর পর আগামী ১৩ নভেম্বর থেকে চীনা হলগুলোতে ‘পারওয়াজ হ্যায় জুনুন’ নামে একটি সিনেমা দেখানো হবে।

পরিচালক হাসিব হাসানের তৈরি এ সিনেমার প্লট এক পাকিস্তানি বিমান সেনা অফিসারকে নিয়ে। জেএফ-১৭ ফাইটার জেট ওড়ানোর স্বপ্ন দেখেন গল্পের নায়ক।

প্রসঙ্গত, পাকিস্তান বিমানবাহিনীর জেএফ-১৭ ফাইটার জেট চীনের তৈরি।

সূত্র: দ্য ওয়াল

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *