১০ বছরের গবেষণায় কৃত্রিম হাড় তৈরীতে সফল ইরান !
18
0
ইরানের শহীদ বেহেশতি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পলিমার-সিরামিক মিশ্রণের উপাদানের মাধ্যমে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে হাড় তৈরি করতে সফল হয়েছেন। ইতোমধ্যে তৈরীকৃত হাড় পাঁচজন রোগীর উপর সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে।
হাড় ভাঙ্গা বা হাড়ে ডিফেক্ট বিভিন্ন কারণে হতে পারে যেমন জন্মগত কারণ, টিউমার, ক্যান্সার এবং দুর্ঘটনায় ঘটে। ইরানে সড়ক দুর্ঘটনার মাত্রা বেশি হওয়ায়, হাড় ভাঙ্গা রোগীদের সংখ্যা অনেক বেশি। এ ক্ষেত্রে এ গবেষণার সফলতা, পঙ্গুদের জন্য একটি সুখবর বলে মনে করছেন ইরানিরা।
(18)
tags:
ইরান