হোম আন্তর্জাতিক হিজাব নিষিদ্ধের প্রস্তাব ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীর !
হিজাব নিষিদ্ধের প্রস্তাব ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীর !

হিজাব নিষিদ্ধের প্রস্তাব ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীর !

0
0

আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, ফ্রান্সের রাজনীতিতে সুপরিচিত মুখ এই লা পেন। বিগত নির্বাচনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ব্যাপক টক্কর দিয়েছিলেন তিনি। সেই লা পেন গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব দেন।

২০২২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী মেরি লা পেন। চরম ডানপন্থী এই প্রেসিডেন্ট প্রার্থী পাবলিক প্লেসে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ করতে প্রস্তাব দিয়েছেন।

প্রস্তাবে লা পেন বলেন, আমি মনে করি হেডস্কার্ফ একটি ইসলামি পোশাক। প্রস্তাবিত আইনে ‘ইসলামি মতাদর্শ’ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লা পেনের এই প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ জানাবে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং অধিকার কর্মী। আর এটা নিশ্চিতভাবেই অসংবিধানিক হিসেবে বাতিল হয়ে যাবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *