হোম বিনোদন হাসপাতালে ভর্তি নায়ক ফারুক নিবিড় পর্যবেক্ষণে
হাসপাতালে ভর্তি নায়ক ফারুক নিবিড় পর্যবেক্ষণে

হাসপাতালে ভর্তি নায়ক ফারুক নিবিড় পর্যবেক্ষণে

0
0

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ও ঢাকা-১৭ আসনের সাংসদ নায়ক ফারুককে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

গত ৩১ আগস্ট রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জানা য়ায়, কিছুদিন আগে ঠান্ডা-জ্বরে ভুগছিলেন। এজন্য হাসপাতালেও থেকেছেন কিছুদিন। মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরেন। কিন্তু ৩১ তারিখ হঠাৎ করে অসুস্থতা বাড়তে থাকে। তাই আবারো হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি এখন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এর আগে ১৮ আগস্ট তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে ২৬ আগস্ট বাসায় ফিরেন এই অভিনেতা। জ্বর, সর্দি-কাশিসহ করোনার উপসর্গ থাকায় ফারুকের করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ এসেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *