হোম আন্তর্জাতিক হাসপাতালে আঙুল হারালো রোগী
হাসপাতালে আঙুল হারালো রোগী

হাসপাতালে আঙুল হারালো রোগী

11
0

সড়ক দুর্ঘটনায় পড়ে একটি আঙুল কাটা পড়ে নীলোৎপল বিশ্বাস নামের এক ব্যক্তির। কলকাতার হাওড়ার বাসিন্দা নীলোৎপল সেই আঙুল নিয়ে দ্রুত ভর্তি হন হাসপাতালে। কিন্তু হাসাপাতালেই হারিয়ে গেল সেই আঙুল। বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নীলোৎপল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। এর পর তাকে নেয়া হয় অস্ত্রোপচার কক্ষে। জোড়া লাগানোর জন্য ডাক্তাররা কাটা আঙুল খুঁজতে থাকেন। কিন্তু সেটি আর পাওয়া যায়নি।

বুধবার যখন ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে চলছিল তখনই ঘটে দুর্ঘটনা। তখন কাটা আঙুল নিয়ে একবালপুরের সিএমআরআই (দ্য কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট) হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আঙুল হারানোর ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *