হোম আন্তর্জাতিক হামলার শিকার ইসরায়েলি জাহাজ
হামলার শিকার ইসরায়েলি জাহাজ

হামলার শিকার ইসরায়েলি জাহাজ

0
0

ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে যাওয়ার পথে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে যাচ্ছিল। গতকাল শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও জেরুজালেম পোস্ট।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্ষেপনাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে জাহাজটিতে আগুন ধরলেও তেমন কোনো ক্ষতি হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

চ্যানেল ১২ জানিয়েছে, হামলার পরপরই আবারও গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে জাহাজটি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এ ঘটনার দায় স্বীকার করেনি। হামলার পেছনে ইরান জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছেন ইসরায়েলি কর্মকর্তারা।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন কার্গো জাহাজে বিস্ফোরণ ঘটে। সেগুলোর পেছনে ইরান জড়িত ছিল বলে দাবি ইসরায়েলের। অবশ্য সেই দাবি অস্বীকার করেছে ইরান।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *