হোম বিনোদন হাতে নতুন লেখা,যা বললেন পরীমণি
হাতে নতুন লেখা,যা বললেন পরীমণি

হাতে নতুন লেখা,যা বললেন পরীমণি

0
0

সেদিন ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। আর আজ চিত্রনায়িকা পরীমণির হাতে দেখা গেল নতুন লেখা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণি বুধবার বেলা ১১টার দিকে আদালতে আসেন। আদালত থেকে বের হয়ে সবার উদ্দেশে হাত নাড়েন পরীমণি। তখনই তার ডান হাতের তালুতে নতুন লেখা দেখা গেছে।

এর আগে জামিনে কারামুক্ত হওয়ার সময় ‘ডোন্ট লাভ মি বিচ’ লেখে আলোচিত হন পরী। সেদিন পরীমণি বলেছিলেন, ‘যারা বিচ তাদের উদ্দেশ্যে এমন কথা বলেছি।’

আর আজকের লেখা প্রসঙ্গে পরীমণি বলেন, ‌‘কী লিখেছি আপনারা বুঝে নেন। আর এর মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি, শেষ পর্যন্ত লড়াই করতে চাই। এত সহজে হাল ছাড়ার মতো লোক নই আমি। যাই হোক না কেন এখানেই আমাকে দমাতে পারবে না। মনে করুন, সেই সব প্রতিবাদী মনোভাব আজকের সিম্বলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এটা ছিল মেটাফোর।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় ২৭ দিন কারাভোগের পর গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হন পরীমণি।

আগামী ১০ অক্টোবর পরীকে আবার হাজির হতে হবে বিচারিক আদালতে। ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার বুধবার পরীমণির পরবর্তী হাজিরার এ তারিখ ঠিক করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *