হোম সংবাদ ২৪ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তি করায় ডেপুটি জেলার মেহজাবিন ক্লোজড
স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তি করায় ডেপুটি জেলার মেহজাবিন ক্লোজড

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তি করায় ডেপুটি জেলার মেহজাবিন ক্লোজড

26
0

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার কারণে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহজাবিন খানকে কারা অধিদপ্তরে ক্লোজড করা হয়েছে। এ ব্যাপারে রোববার সন্ধ্যায় কারা অধিদপ্তর থেকে সাতক্ষীরা  জেলা কারাগারে নির্দেশনা পত্র পাঠানো হয়। সাতক্ষীরা জেল সুপার আবু জায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার কারা অধিদপ্তরের একটি অনুষ্ঠান নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসের একটি কমেন্টের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেন তিনি।

বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসার প্রেক্ষিতে রোববার রাতেই তাকে ক্লোজড করা হয়।

(26)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *