হোম আন্তর্জাতিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ !
সেনাবাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ !

সেনাবাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ !

0
0

সেনাশাসন শুরুর পর এটাই দেশটিতে সবথেকে বড় বিক্ষোভ। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে সেনাবাহিনী জনগণের সমাবেশ বন্ধ করার চেষ্টা করা সত্ত্বেও শনিবারের এই প্রতিবাদ দমন করা যায়নি। বিবিসি নিউজ।

গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা।

শুক্রবার মিয়ানমারে আরও বেশ কিছু এলাকায় বিক্ষোভ হচ্ছে। ইয়াঙ্গুনসহ কোনও কোনও শহরের বাসিন্দারা বাড়িতে বসে রাত্রিকালীন বিক্ষোভে অংশ নিচ্ছেন। রাতে থালা-বাসন বাজিয়ে, বিপ্লবী গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। কাউকে কাউকে দিনের বেলা ফ্ল্যাশ মব করতেও দেখা যাচ্ছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *