হোম আন্তর্জাতিক সীমান্তে পাক-ভারত গোলাগুলি চলছে
সীমান্তে পাক-ভারত গোলাগুলি চলছে

সীমান্তে পাক-ভারত গোলাগুলি চলছে

32
0

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলি চলছে। আজ রোববার সকাল ১০টা থেকে এই গোলাগুলি শুরু হয়। ভারতের জি নিউজ অনলাইনে প্রকাশ,  জম্মু-কাশ্মীরের নওশেরা, সুন্দরবাণী এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি করেছে পাকিস্তান। এর প্রতিশোধ নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে পাকিস্তানের বক্তব্য জানা যায়নি।

ভারতের মিডিয়ায় আরো উল্লেখ করা হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় আজ সকালে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ও গোলা নিক্ষেপ শুরু করে তারা। এরপরই মুখোমুখি অবস্থানে চলে যায় ভারতীয় সেনারা। ফলে দু’পক্ষের সেনাদের মধ্যে সেখানে লড়াই চলছে। জি নিউজ আরো লিখেছে, ২রা সেপ্টেম্বরও জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা। ভারতের জাতীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে সেদিন ভারতীয় একজন জওয়ান শহীদ হয়েছেন। তিনি গ্রেনেডিয়ার হেমরাজ জাত (২৩)। তার বাড়ি রাস্থানের আলওয়ারের ভাদুন গ্রামে। ২০১৭ সালের মার্চে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
এর আগে শনিবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানান, সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে রয়েছে পাকিস্তানি যোগাযোগ বিষয়ক টাওয়ার। এসব টাওয়ার ব্যবহার করে তারা বার্তা পাঠাচ্ছে। এসব কথোপকথন ভারত শুনতে পেয়েছে এবং পাকিস্তান থেকে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ভারতের সেনারা।

(32)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *