হোম আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পাঁয়তারা মিয়ানমারের, ঢাকার জরুরি তলব
সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পাঁয়তারা মিয়ানমারের, ঢাকার জরুরি তলব

সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পাঁয়তারা মিয়ানমারের, ঢাকার জরুরি তলব

0
0
1

বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সৈন্যদের সন্দেহজন গতিবিধি লক্ষ্য করা গেছে। এ কারণে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ ময়েকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার প্রায় এক হাজার মিয়ানমার সেনা টেকনাফ সীমান্তে ৩ টি পয়েন্টে টহল দিয়ে উত্তেজনাপূর্ণ রাখাইনে প্রবেশ করে। সেনাদের সন্দেহজনক ওই গতিবিধি সীমান্তে উত্তেজনা তৈরি করা এবং রাখাইনকে অস্থিতিশীল করার পাঁয়তারা হিসাবে দেখছে ঢাকা।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সম্প্রতি মিয়ানমারের সৈন্যদের উপস্থিতি দেখা যায়। সীমান্তে মিয়ানমারের সৈন্যদের উপস্থিতির প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ ময়েকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার সেলের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।

জানা গেছে, সেনা সমাবেশের কারণে রাখাইনে এখন যেসব রোহিঙ্গা রয়েছেন, তাদের মধ্যে নতুন করে ভীতি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত যে কোন পরিস্থিতি এড়াতেই ঢাকা ওই পদক্ষেপ নিয়েছে।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *